মেয়েদেরকে ঘরের রাণী থেকে পণ্যে পরিণত করেছে

মেয়েদেরকে ঘরের রাণী থেকে পণ্যে পরিণত করেছে


মেয়েদেরকে ঘরের রাণী থেকে পণ্যে পরিণত করেছে
‌
মেয়েদেরকে ঘরের রাণী থেকে পণ্যে পরিণত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হলিউড, বলিউড, ঢালিউডের মতো ইন্ডাস্ট্রিগুলো। এরপর এসেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মেয়েরাই মেয়েদের ক্ষতি করছে। 
‌
একটা দ্বীনের বুঝহীন পুরুষ যখন একটা ফিল্ম দেখে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মেয়েদেরকে দেখে তারা সবাই একটা আলাদা বিউটি স্ট্যান্ডার্ড সেট করে নেয়। অস্বাভাবিক মেকাপ, হেভি ডায়েটের বিচিত্র লাইফস্টাইলসহ নানা কৃত্রিম অ্যাপেয়ারেন্স নিয়ে পুরুষদের সামনে এরা উপস্থিত হয়। যারা এসব করে না তারা অন্তত ফিল্টার ইউজ করে এই প্রতিযোগিতায় অংশ নেয়। 
‌
সমাজে নতুন নতুন সৌন্দর্য্যের স্ট্যান্ডার্ড সেট করে মূলত এরাই। বেদ্বীন ছেলেগুলো মেয়েদের থেকে এরকম কৃত্রিম সৌন্দর্য আশা করতে শুরু করে কিন্তু সবচেয়ে সুন্দর মেয়েটাকে বেছে নিলেও বিয়ের পরে সাংসারিক কাজকর্মের চাপে যখন মেয়েটা এসব কৃত্রিমতা ধরে রাখতে পারে না তখনই সমস্যা শুরু হয়। 
‌
দ্বীনি মেয়েরাও যদি এসব অসুস্থ প্রতিযোগিতা শুরু করে তাহলে বুঝতে হবে এরা ইনফেরিয়রিটি কমপ্লেক্স নামক রোগে আক্রান্ত...

অবশ্য ব্যধিটা অনেক সো কল্ড দ্বীনি ভাইয়ের মধ্যেও প্রবেশ করেছে। তারাও সৌন্দর্য্যের স্ট্যান্ডার্ড হিসেবে এসব ফাহেশাকে স্থান দিচ্ছে। সেই অনুযায়ী মেয়ে খুঁজছে। অথচ এই সৌন্দর্য একেবারেই ক্ষণস্থায়ী। সংসার জীবনে কোনো মেয়ে পেডিকিওর মেনিকিওর করে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারে না। 
‌
মাতৃত্বসহ যাবতীয় কারণে এসব ধরে রাখাও অসম্ভব। তবে এক্ষেত্রে মেয়েদেরকেই বেশি সচেতন হতে হবে। যে স্বামীর চোখে সুন্দর হতে অতিরিক্ত কৃত্রিমতার আশ্রয় নিবেন সেই স্বামীকে বেশিদিন খুশি রাখতে পারবেন না যদি তার চোখের নিয়ন্ত্রণ তার হাতে না থাকে। 
‌
আল্লাহভীরু ব্যক্তি ব্যতীত কেউই চোখের তৃষ্ণা নিবারণ করতে পারবে না। এই লিখার উদ্দেশ্য রূপচর্চায় অনুৎসাহিত করা না। রঙিন পর্দায় যেসব ফাহেশাকে সাজানো হয় তাদেরকে পুঁজি করেই কয়েকশো বিলিয়ন ডলারের মার্কেট প্লেস গড়ে উঠেছে যারা অপ্রয়োজনীয় বিউটি প্রোডাক্ট সেল করে দুনিয়ায় রাজত্ব করছে।
‌
পরিপাটি থাকা, নিজের ত্বক, চেহারার যত্ন নেয়ার পরিধি শরীয়তে কতটুকু সেটা মেনে চলা উচিত। অনর্থক এসব কাজ থেকে বিরত থাকা উচিত।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed