![]() |
| রিয়াদুস সালেহীন |
রিয়াদুস সালেহীন' একখানি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। গ্রন্থটির সংকলক প্রখ্যাত হাদীসবেত্তা ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ) হিজরী সপ্তম শতকের একজন খ্যাতনামা মুহাদ্দিস। তাঁর আদর্শ জীবন ধারা ও অনন্য জ্ঞান সাধনার দরুন তিনি সমকালীন মুসলিম সমাজে অত্যন্ত মর্যাদার আসন লাভ করেন। রাসূলে আকরাম (স)-এর জীবন ধারা অনুসরণে তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন। একজন উজ্জল ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি কোনো পদ-পদবী, অর্থ-বিত্ত বা খ্যাতি-প্রতিপত্তির কাঙাল ছিলেন না। কোনো সরকারী সাহায্য বা আনুকূল্য লাভেরও তিনি কোনো তোয়াক্কা করেন নি, তিনি ছিলেন আল্লাহতে নিবেদিত প্রাণ এক মহান ব্যক্তিত্ব। আল্লাহর বন্দেগী ও ইসলামের খেদমতই ছিল তাঁর একমাত্র জীবন সাধনা।
ইমাম নববীর আসল সাম ইয়াহইয়া, ডাকনাম আবু যাকারিয়া এবং উপাধি মুহিউদ্দীন। তিনি ৬৩১ হিজরীর ৫ মুহাররম সিরিয়ার রাজধানী দামেশকের অদূরবর্তী নাবওয়া নামক পল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই গ্রামের মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে এরপর উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি দামেশকে চলে আসেন। ১৯ বছর বয়সে তিনি দামেশকের রাওয়াহা নামক মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে দু' বছর অধ্যয়ন করেন।
জ্ঞান অর্জনের প্রতি ইমাম নববীর ছিল প্রগাঢ় অনুরাগ। তিনি উস্তাদদের কাছে দৈনিক ১২টি বিষয়ে শিক্ষালাভ করতেন। তার প্রধান বিষয়গুলো ছিল: সহীহ বুখারী, সহীহ মুসলিম, নাহ্, সরফ, মানুতিক, উসূলে ফিকাহ, আসমাউর রিজাল প্রভৃতি। তাঁর স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। কোনো বিষয় একবার পাঠ করলেই তা দীর্ঘকাল তাঁর স্মৃতিপটে জাগরুক থাকত। তিনি ৬৫০ হিজরীতে পিতার সাথে হজ্জ পালনার্থে মক্কা ও মদীনা সফর করেন। এই সফর কালে তিনি মদীনার শ্রেষ্ঠ আলেমদের সান্নিধ্যে আসেন এবং হাদীস শাস্ত্রে বুৎপত্তি লাভ করেন। হাদীস শাস্ত্রের পাশাপাশি তিনি ফিকাহ, উসুল, হিকমত ও ন্যায়শাস্ত্রেও দক্ষতা লাভ করেন। তাঁর বিশিষ্ট উস্তাদদের মধ্যে কয়েকজন হলেন:
(১) আবু হাফস উমর ইবনে আসআদুর রিবঈ, (২) আবু ইসহাক ইব্রাহীম মুরাদী (৩) আবু ইবরাহীম ইসহাক ইবনে আহমদ আল মাগরিবী (৪) আবু মুহাম্মদ আবদুর রহমান ইবনে নূহ আল মাকদিসী (৫) আবুল হাসান আরমিলী (৬) আবু ইসহাক ওয়াসিতী (৭) আবুল বাকা খালিদ ইবনে ইউসুফ নাবিসী (৮) দিয়া ইবনে তাম্মাম হানাফী (৯) আবু আবদুল্লাহ জিয়ানী (১০) আবুল আব্বাস আহমদ মিসরী (১১) আবুল ফাতাহ উমর ইবনে বুনদার (১২) আবুল আব্বাস মাকদিসী (১৩) আবু আবদুর রহমান আনবারী (১৪) আবু মুহাম্মাদ তানুখী (১৫) আবু মুহাম্মদ আনসারী (১৬) আবুল ফারাজ মাকদিসী।
বই পরিচিতি
বইয়ের নাম : রিয়াদুস সালেহীন
লেখক এর নাম : ইমাম মসিউদ্দিন ইয়াহয়া আন নবাবী (রহিমা)
বইয়ের ধরন : হাদিস
পৃষ্ঠা সংখ্যা : ৫৮৫ পৃষ্ঠা
ফাইল সাইজ : ৩৬ Mb
অস্বীকৃতি
আমাদের সাইটে যে PDF বইগুলো দেওয়া আছে সে গুলো আমাদের না। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তাই প্রকাশনীর কোন অভিযোগ আমাদের উপর থাকবে না। যদি কোন অভিযোগ করতে হয়, তাহলে যারা PDF বইগুলো তৈরি করেছে তাদের উপর অভিযোগ করুন।
পরামর্শ
ডাউনলোড বাটনে ক্লিক করুন। ফাইলটি অটোমেটিক ডাউনলোড হবে। যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে VPN ইউজ করুন।ধন্যবাদ।
Tags:
পিডিএফ
