রমজানের শেষ দশকে করণীয় /bongoilm

রমজানের শেষ দশকে করণীয়

মহিমাময় মাস রমজান প্রায় শেষের দিকে। হাতেগোনা আর মাত্র ক’টা দিন বাকি। অবশিষ্ট এ দিনগুলোতে কীভাবে নিজেকে পরিশুদ্ধ করে তোলা যায়, সেটাই হওয়া উচিত রোজাদার মুমিন মুসলমানের লক্ষ্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকের রাতগুলোতে মহান আল্লাহর ইবাদতে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতেন

শবে কদরের এক রাত পেলে আপনার আমার সারা জীবনের আয়ুস্কালের সমান সওয়াব পাওয়া যাবে ইনশাহআল্লাহ ৷ 

[ আমাদের মধ্যে খুব কম মানুষই আছে যে 83 বছর বাচঁবে ] 

রমাদানের শেষের দশরাত আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি ৷ 

1 ~ প্রতি সেকেন্ডেই জিকির করি  ৷ সুবহানাল্লাহ,  আলহামদুলিল্লাহ,  ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ,  আল্লাহু আকবার, সাইয়্যেদুল ইস্তিগফার.......অন্যান্য সকাল সন্ধার জিকির  ( লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাঈয়্যিন ক্বদীর - 100 বার  পরলে ঐদিন আপনার চেয়ে বেশি সওযাবকারী দুনিয়াতে কেউ থাকবে না যে এর চেয়ে বেশি পরে সে ব্যাতিত  ) তাহলে  শবে কদরে পরলে সেই সর্বোত্তম ৷ 

2 ~ কুরআন তিলাওয়াতের প্রতি মনোযোগী হই ৷ ( সূরা ইখলাস তিন বার পরলে এক খতম)  ৷ সারাজীবন কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে ৷

3 ~ শবে কদরে কুরআন নাযিল হয়েছে ৷ সকল চাওয়া এই রাতে চাইতে হবে ৷

4 ~ অন্তর, জবান,  চোখের গুনাহ,  কানের গুনাহ ( গীবত)  , অহেতুক মোবাইল স্ক্রলিং ,ফেইসবুক, ইউটিউব চালানো ,  দুনিয়াবী ব্যাস্ততা থেকে দূরে  একাকী থাকা চাই ৷ 

5 ~ কম কম খেতে হবে ( বেশি খেলে ঘুম আসে বেশি)  ,  কম কম  ঘুমাতে হবে  ( ঘুমালেও সকালে ফজরের সালাত এর পর সকালের তাসবীহ পাঠ এর পর )  

6 ~ পরিবার পিতা মাতা,  স্ত্রী,  ভাই -  বোন  , সবাইকে সতর্ক করে দিতে হবে ৷ এই কয়দিন টার্গেট নিয়ে নামতে হবে  ৷

7 ~ রমাদানে জোড়,  বেজোড় বলতে কনফিউশন ক্রিয়েট করা যাবে না ৷  আমাদের এখানে যেদিন জোর  (22,24,26)  ইন্টারন্যাশনালী  সেদিন বেজোড়  ( 23,25, 27)   

তাই শেষের  সকল দিন মনযোগী হওয়া চাই ৷

রাসূল সা ~  " আল্লাহ তায়ালার দুটি নিয়ামত এমন রয়েছে যেগুলোর ব্যাপারে মানুষ ধোকায় পতিত রয়েছে , এক হচ্ছে সুস্থতার (নিয়ামত ) অপরটি হচ্ছে অবসরের ( নিয়ামত ) [ বুখারী,  মুসলিম , মিশকাত ]  

" সেই ব্যাক্তি ধংষ হোক যে রমাদান পেলো কিন্তু গুনাহ মাফ করতে পারলো না  "   [ বুখারী,  মুসলিম]

আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। আমীন।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed