নারীদের সাজসজ্জা করা ও টিউব মেহেদী ব্যাবহার করার বিধান / bongo ilm


প্রশ্ন : আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
মাসুদুররাহমান,উত্তরা,ঢাকা।

আমাদের মা বোনেরা বিভিন্ন অনুষ্ঠান - আয়োজনে সাজসজ্জা করতে গাছের মেহেদী পাতা তো ব্যাবহার করে, বর্তমানে বাজারে পাওয়া যাওয়া টিউব মেহেদীও ব্যাবহার করে যা সাধারণত মেডিসিনের মাধ্যমে ত্বকে কালার তৈরি হয়।

এখানে আমার জানার বিষয় হলো - মেহেদী ব্যাবহার করা গেলেও টিউব মেহেদী ব্যাবহার করা যাবে কি না ?

উত্তর : ওয়ালাইকুম আসসালাম
এ প্রশ্ন থেকে বোঝা যায়,আপনি তিনটি বিষয় জানতে চেয়েছেন।
১. মা বোনেরা অনুষ্টানে সাজসজ্জা করতে পারবে কি না?
২. মেহেদী গাছের পাতা ব্যাবহার করা যাবে কি না?
৩. বাজারে পাওয়া যাওয়া টিউব মেহেদী ব্যাবহার করা যাবে কি না?

১. মা বোনেরা অনুষ্টানের জন্যে সাজসজ্জা করতে পারবে তবে উদ্দেশ্য সৎ ও পর্দার হেফাযতে থাকতে হবে।

মহান আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, ইসলাম সৌন্দর্য চর্চার অনুমোদনও দিয়েছেন তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে, যেন তা পাপে পরিণত না হয়। (মুসলিম, হাদিস : ৯১)

২. মা বোনেরা মেহেদী ব্যাবহার করতে পারবে। মেহেদী ব্যাবহারে সৌন্দর্য বৃদ্ধি পায়।ইসলামে মহিলাদেরকে মেহেদী ব্যবহারে উৎসাহ করা হয়েছে।

এক নারী হাতে একটি কিতাব নিয়ে পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করলো। নবীজী তাঁর নিজের হাত গুটিয়ে নিয়ে বললেন, আমি জানি না এটা পুরুষের হাত না নারীর হাত? সে বলল, নারীর হাত। তিনি বললেন, তুমি নারী হলে অবশ্যই তোমার নখ পরিবর্তন করতে- অর্থাৎ মেহেদী দিয়ে।’
[সুনানে আবু দাউদ, হাদীস : ৪১৬৬]

ইমাম নববি রহি. বলেছেন - উভয় হাত ও পা মেহেদি দ্বারা রঞ্জিত করা বিবাহিত নারীর জন্য মুস্তাহাব। কারণ, এ মর্মে অনেক প্রসিদ্ধ হাদীসও রয়েছে। তবে পুরুষদের জন্য চিকিৎসা ও চুলদাড়িতে ব্যবহার ছাড়া তা ব্যবহার করা হারাম।’
[আল-মাজমূ ১/২৯৪]

৩. বর্তমান বাজারে যে টিউব মেহেদী পাওয়া যায় তা ব্যাবহার করা যাবে তাতে ওযু বা গোসলের কোন সমস্যা হবেনা।
টিউব মেহেদির প্রলেপ তোলার পর যে রং অবশিষ্ট থাকে তাতে সাধারণত কোন আবরণ থাকেনা, যদিও কিছু কিছু টিউব মেহেদী ব্যাবহারে এক দুইদিন পর হালকা আবরণ দেখা যায়, সেটা অযু বা গোসলের পানি চামড়ায় পৌঁছার প্রতিবন্ধক নয়।
[শরহুল মুনয়া ৪৮; রদ্দুল মুহতার ১/১৫৪]

আপনার যে কোন প্রশ্ন / লিখা পাঠিয়ে দিন আমাদের এখানে গুরুত্বের সাথে পাবলিশ করা হবে।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed