দা ডিভাইন রিয়ালিটি pdf

দা ডিভাইন রিয়ালিটি
যদ্দুর মনে পড়ে, বাংলা অন্তর্জালে নাস্তিকতার সাথে আমার পরিচয় ঘটে ২০০ সালের দিকে। বাংলা ব্লগ দুনিয়ায় নাস্তিকদের তখন পোয়াবারো অবস্থা। তারা দিনরাত ইসলাম, মুসলিম, আল্লাহ, মুহাম্মাদ উজ্জ্বল মুমিনীন কুরআনসহ ইসলামের যাবতীয় বিধিবিধান নিয়ে খিস্তি-খেউর করত। তাদের সেই দিপ্তি -দেউয়ের বিপরীতে মুসলিমদের অবস্থান বলতে একমাত্র সদালাপ ব্লগ ছাড়া বাংলা অন্তর্জালে আর কিছু চোখে পড়েনি তখন। এর কারণ হতে পারে বাঙালি মুসলমানেরা প্রযুক্তির সান্নিধ্যে তখনও ওভাবে আসেননি। ব্লগ দুনিয়ায় মুসলিমদের অনুপস্থিতিতে বাঙাল নাস্তিকেরা তাদের অন্তরের সমস্ত প্লেন, সমস্ত ঘৃণা, জিঘাংসা এবং বিষেষকে রাডং এবং বিজ্ঞানের মোড়কে উপস্থাপন করে বেড়াত। ফলে নতুন নতুন যেসব মুসলিম তরুণেরা ইন্টারানেট সুনিয়ায় পা রাখত, শুরুতেই তাদের সাথে পরিচয় ঘটত নাস্তিকদের এই অন্ধকার দুনিয়ার। দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্ন থাকলেও বাইরে থেকে দেখলে মনে হবে দুনিয়ার সমস্ত আলো বুঝি তারাই ধারণ করে বসে আছে। বাকি সবখানে কেবল বিশ্বাসের অন্ধকার। মানুষ যেভাবে আলেয়াকে আলো ভেবে ভুল করে, ঠিক মুসলিম তরুণদের একটি বিশাল অংশ তখন নাস্তিকদের সেই আলেয়াকে আলো ভেবে তার দিকে পা বাড়াচ্ছিল। ধর্মপ্রাণ পরিবার থেকে উঠে আসা তরুণেরা রাতারাতি পরিণত হচ্ছিল ধর্মদ্রোহীতে। যে-পিতা সন্তানের মননে খুব সময়ে বুনে রেখেছিল বিশ্বাসের বীজ, নাস্তিকদের ছত্রছায়ায় এসে সেই মননে মহীরুহ হয়ে উঠছিল খোদাদ্রোহীতার চারা। এমনই একটি বিষাক্ত, দুর্গম, দুঃসহ সময়ের মধ্য দিয়ে কাটছিল তখনকার দিনগুলি।

এমন নয় যে নাস্তিকতার বিরুদ্ধে মুসলিমরা কখনো বুদ্ধিবৃত্তিক জবাব দেয়নি। নাস্তিকদের সকল প্রশ্নের জবাব যুগে যুগে মুসলিমরা দিয়ে এসেছে এবং এখনও দিচ্ছে। আমাদের ইমাম আবু হানিফা থেকে ইমাম গাযালি - মহান এই মানুষগুলোর জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মানসিকতায়। আমাদের তরুণেরা শিক্ষাবিমুখ। তারা নাস্তিকদের প্রশ্নগুলোকে যুক্তির বিচারে অব্যর্থ ভারতে রাজি; কিন্তু সেই প্রশ্নগুলোর বিপরীতে কোনো জবাব আছে কিনা আদৌ, এতটুকু পরিশ্রম তারা করতে রাজি নয়। ফলে, নাস্তিকদের প্রশ্নের বিপরীতে মুসলিম স্কলারদের ভুরি ভুরি কাজের যে ভান্ডার, সেই ভাণ্ডার অবধি যাওয়ার ফুসরাত আরা হয়ে ওঠে না আমাদের প্রজন্মের। তারা ডুব দেয় একটি অন্ধকার গলির মাঝে। নাস্তিকতার রঙিন ফাঁদে তারা দুইয়ে বসে ঈমান।

আমি যে-সময়টায় নাস্তিকতার সাথে পরিচিত হয়েছি, সেই অবস্থা থেকে আমরা এখন অনেকখানি উত্তরণ করেছি আলহামদুলিল্লাহ। আরবি, উর্দু, ফার্সি এবং ইংরেজিতে নাস্তিকতার বিপরীতে মুসলিমদের কাজ তো ছিলই, বাংলা ভাষাতেও নাস্তিকদের বিরুদ্ধে, তাদের প্রশ্ন, যুক্তি, অপবাদের বিরুদ্ধে বেশ ভালো রকমের গোছানো কাজ হয়েছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলা ভাষায় নাস্তিকতার বিরুদ্ধে যে-কয়েকটা গোছানো কাজ হয়েছে, তাতে নতুন করে সংযোজন হতে যাচ্ছে উসতাদ হামজা আন্দ্রেস জার্জিসের 'দা ডিভাইন রিয়ালিটি' বইটি।

ব্যক্তিগতভাবে বেশকিছু বছর আগ থেকে উসতাদ হামজাকে ফলো করি আমি। বেশ ভালো মানের আর্গুমেন্ট দাঁড় করানোর তার যে-সহজাত গুণ, সেই গুণ আমাকে বরাবরই মুগ্ধ করেছে। যখন তার 'দা ডিভাইন রিয়ালিটি' পড়ার সৌভাগ্য হয়, তখন বেশ আপ্লুত হয়েছিলাম আমি। নাস্তিকতা নিয়ে ইংরেজি ভাষায় বিষয় ধরে ধরে জবানমূলক একমাত্র বই সম্ভবত উসতাদ হামজার বইটি।

নাস্তিকদের প্রধান অস্ত্র হলো বিজ্ঞান এবং দর্শন। এ দুটো বিষয়ের মারপ্যাঁচে তারা এমন একটা ভাব দাঁড় করাতে চায় যেন দুনিয়ার তাবত বিজ্ঞান আর দর্শনের মূলমন্ত্র হলো একটাই—ধর্ম হটাও। আসলেই কি তা-ই। বিজ্ঞান কি সত্যিই খেদিয়ে বিদেয় করে। দেয় ধর্মকে। দর্শন কি আসলেই অবান্তর বলে মানুষের ধর্ম বিশ্বাসকে। এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষের পক্ষে জানা এবং উত্তর দেওয়া সহজ না। এই সুযোগটাই লুকে নিয়েছে নাস্তিক মহল। তারা সাধারণ মানুষের সামনে এমন একটা দৃশ্যপট তৈরি করেছে যেন বিজ্ঞান আর দর্শনে প্রবেশের প্রধানতম শর্তই হলো ধর্মকে জাদুঘরে রেখে আসা।

নাস্তিকদের এই কৌশল এখন বিশ্বব্যাপী প্রশ্নের সম্মুখীন। সারা পৃথিবীতে এখন ধর্মবাদীরা বিপুলভাবে এ-সকল তর্ক-বিতর্কে অংশগ্রহণ করছে। বিজ্ঞান এবং দর্শন যে নাস্তিকদের একচেটিয়া কোনো সম্পত্তি নয়, এবং ধর্মের সাথে যে বিজ্ঞান-দর্শনের কোনো বিরোধ নেই, তা এখন বহুল আলোচ্য বিষয়গুলোর একটি। ঠিক এই বিষয়টিকেই প্রাধান্য করে তার বইটি সাজিয়েছেন উসতাদ হামজা। বিজ্ঞানের যে- ব্যাপারগুলোকে রংচং মাখিয়ে, দর্শনের যে বিষয়গুলোকে ধর্মের বিরুদ্ধে নাস্তিকেরা দাঁড় করাত, ঠিক সেই বিষয়গুলোকে সামনে রেখে একে একে সেগুলোর অপনোদন তিনি করেছেন তার 'দা ডিভাইন রিয়ালিটি' বইতে। বইটিতে তিনি যেমন নাস্তিকতার অপনোদন করেছেন, ঠিক একইভাবে তিনি সত্য ধর্ম, সভ্য উপাস্যের দিকেও মানুষকে আহ্বান করেছেন। বইটি যেমন নাস্তিকতার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান সমেত আমাদের সামনে আছে, একইভাবে দাওয়ার জন্য একটি মূল্যবান গ্রন্থ হিশেবেও রিয়ালিটি' আমরা পাঠ করতে পারি।
অতীব প্রয়োজনীয় এই বইটিকে প্রচুর খাটা-খাটুনি করে অনুবাদ করেছেন প্রিয় ভাই মাসুদ শরীফ। আমরা যারা এই বই থেকে উপকৃত হয়েছি এবং হব ইন শা আল্লাহ, তারা উসতাদ হামজার মতন মাসুদ শরীফ ভাইকেও দু'আতে রাখতে ভুলব না। বইটা সম্পাদনার গুরুভার আমার ওপর অর্পণ করেছিলেন উসতাদ-তুল্য রফিক ভাই। যদিও আমি এত উঁচু মানের বইটা সম্পাদনার যোগ্য ছিলাম না, তারপরও ভাইয়ের বদান্যতায় ধন্য হয়েছি। আল্লাহ যেন ভাইকেও উত্তম বদলা দান করেন। স্বীকার করতে দ্বিধা নেই, এই বইটাতে কাজ করতে গিয়ে আমার জানার পরিধিও নতুন করে সমৃদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। সিয়ান পরিবারকেও অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান এই বইটিকে বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায়। সর্বোপরি এই বইটির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য প্রাণ খোলা দু'আ। আল্লাহ যেন এই বইটিকে তাঁর দীনের জন্য, বিভ্রান্ত মুসলিমদের হিদায়াতের উসিলা হিশেবে কবুল করেন। আমীন। ওয়ামা তাওফিকি ইল্লাবিল্লাহ। 

দা ডিভাইন রিয়ালিটি 
লেখক : হামজা জর্জিস
অনুবাদ : মাসুদ শরীফ
সম্পাদক : আরিফ আজাদ
বিষয় : ইসলামি আদর্শ ও ভিন্ন মতবাদ




Post a Comment

Previous Post Next Post

Stay Informed