শাহ আব্দুল আযীয রহ.-এর সংক্ষিপ্ত জীবনী
তাঁর প্রকৃত নাম শাহ আবদুল আযীয। উপাধী সিরাজুল হিন্দ'। তাঁকে গোলাম হালীম নামেও ডাকা হত। অনেকে তাঁকে “হুজ্জাতুল্লাহ” বলে আখ্যায়িত করেছেন। তিনি ছিলেন শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.-এর সুযোগ্য সন্তান। তিনি ১৭৪৬ খ্রিষ্টাব্দ মোতাবেক ১১৫৯ হিজরীর ২৫শে রমাযান দিবাগত রাতে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন
অতি অল্প বয়সে তিনি পবিত্র কুরআন হিফয করেন। পিতার নিকট প্রাথমিক শিক্ষা শুরু করে সকল বিষয়ে ইলম অর্জন করতে থাকেন। ১২ বছর বয়সে পিতার ইন্তেকালের পর শাইখ নুরুল্লাহ বুরহানবী, শাইখ মুহাম্মাদ আমীন কাশ্মীরী, মাওলানা আশেক বিন উবায়দুল্লাহ রহ. প্রমুখ বিজ্ঞ আলেম থেকে হাদীস, ফিকাহ ইত্যাদি বিষয়ে পূর্ণ ব্যূৎপত্তি অর্জন করেন। এ ছাড়া আরো অনেক আসাতিজায়ে কিরাম থেকে বিভিন্ন শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেন।

কর্মজীবন
হযরত শাহ আবদুল আযীয রহ. মাত্র ১৭ বছর বয়সে নিজের যোগ্যতা বলে পিতার প্রতিষ্ঠিত কেন্দ্রীয় পরিষদে তাঁর স্থাভিষিক্ত হন এবং শিক্ষাদান ও অধ্যাপনার পাশাপাশি পিতার রেখে যাওয়া সংস্কারের অবশিষ্ট কাজ সমাপ্ত করতে আত্মেনিয়োগ করেন। তিনি নিজ লক্ষ্যে পৌঁছার জন্য ৫টি কর্মসূচি গ্রহণ করেন।

৫টি কর্মসূচি যথা :
১. কুরআনে কারীমের প্রচার ।
২. ইলমে হাদীসের প্রচলন দান এবং উন্নতি বিধান ।
৩. বাতিলের খণ্ডন ও হকের প্রতিষ্ঠা।
৪. পিতার আদর্শে আদর্শবান কর্মীবাহিনী গঠন।
৫. গণজাগরণ সৃষ্টি ।
১. কুরআনে কারীমের প্রচার ।
২. ইলমে হাদীসের প্রচলন দান এবং উন্নতি বিধান ।
৩. বাতিলের খণ্ডন ও হকের প্রতিষ্ঠা।
৪. পিতার আদর্শে আদর্শবান কর্মীবাহিনী গঠন।
৫. গণজাগরণ সৃষ্টি ।
রচনাবলী
হযরত শাহ আবদুল আযীয রহ.-এর রচিত অসংখ্য গ্রন্থাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল- ফতহুল আযীয, আল-ফাতওয়াহ ফিল মাসাইলিল মুশাককাকাহ, তুহফায়ে ইসনা আশারিয়্যাহ, বুস্তানুল মুহাদ্দিসীন, উজালায়ে নাফে'আহ, মীযানুল বালাগাহ, মীযানুল কালাম, সিররুল জলীল ফি মাসআলাতিত তাফসীল, সিররুশ শাহাদাতাইন ইত্যাদি।
ইন্তেকাল
দীর্ঘ ৭৮ বৎসরের বর্ণাঢ্য জীবন পাড়ি দিয়ে ৭ই শাওয়াল ১২৩৯ হিজরী মোতাবেক ৬ই মে ১৮২৮ ইংরেজী সালে তিনি ইহধাম ত্যাগ করেন। তাঁকে নিজ পিতা শাহ ওয়ালী উল্লাহ রহ.-এর পাশে সমাহিত করা হয়।
Tags:
জীবনী