নফসকে যদি পরাভূত করিতে নাও পার তবেঃ
![]() |
| নফসকে যদি পরাভূত করিতে নাও পার তবেঃ |
হযরত খাজা আযীযুল-হাছান মজযুব (রঃ) বলেন-
نه چت کر سکے نفس کے پہلواں کو تو یوں ہاتھ پاؤں بھی ڈھیلے نہ ڈالے ارے اس سے کشتی تو ہے عمر بھر کی کبھی وہ دبائے کبھی تو دبائے جو ناکام ہوتا رہے عمر بھر بھی بہر حال کوشش تو عاشق نہ چھوڑے یہ رشتہ محبت کا قائم ہی رکھے جو سو بار ٹوٹے تو سو بار جوڑے
অর্থ: পাপের প্রতি উদ্বুদ্ধকারী নষ্ণুকে যদি তুমি পরাভূত করিতে না পার তবে হাত-পা ছাড়িয়া দিয়া বসিয়াও থাকিও না। এই নফছের সঙ্গেতো সারা জীবনই তোমার লড়াই চলিতে থাকিবে। তাই সে যদি কখনও তোমাকে পরাভূত করে তবে তুমিও তাহাকে পরাভূত করার চেষ্টা কর। কখনও সে পরাভূত করিল, কখনও তুমি পরাভূত করিলে। নফসের বিরুদ্ধে লড়াইয়ে তুমি জীবনভরও যদি শুধু ব্যর্থ আর ব্যর্থ হইতে থাক, তবে সত্য-সত্যই যদি তুমি আল্লাহপ্রেমিক হইয়া থাক, তাহা হইলে কিছুতেই তুমি চেষ্টা ত্যাগ করিবে না। যাহাতে আল্লাহর সাথে তোমার ভালবাসার এই বন্ধন অটুট থাকে সেজন্য তোমাকে চেষ্টা চালাইয়া যাইতেই হইবে। তাই ভালবাসার এই বন্ধনে যদি শত বারও ভাঙ্গন ধরে, তবে শত বার তুমি তাহা জুড়িয়া লও।
হায়! গুনাহতো ছাড়িলে না, অথচ আল্লাহকে ছাড়িয়ে দিলে? আরে, আল্লাহর সহিত সম্পর্ক ছিন্ন করিয়া কোথায় যাইবে? আর কোন ঠিকানা আছে? অন্য কোন খোদা আছে?
نہ پوچھے سوا نیک کاروں کے گرتو کہاں جائے بندہ گنہگار تیرا
অর্থ: হে আল্লাহ্, আপনি যদি নেক্কার ব্যতীত আর কাহাকেও কোন পাত্তা না দেন, তবে আপনার গুনাহ্গার বান্দারা কোথায় যাইবে? কাহার নিকট আশ্রয় পাইবে? বন্ধুগণ, নেক্কারদের যেই আল্লাহ্, গুনাহ্গারদেরও সেই একই আল্লাহ্। আল্লাহকে বাদ দিয়া আমরা কোথায় যাইব? আর কোন ঠিকানাতো নাই। তাই, তওবা ও এস্তেগফারের সযত্ন প্রয়াস নেহায়েত জরুরী। যেকোন সময় কোন ভুল-চুক্ হইয়া গেলে অবশ্যই তওবা ও এস্তেগফ্ফার করিয়া নিবে।
পাপের পর মানুষ যখন তওবা করিতে চায় তখন শয়তান মনে মনে তাহাকে লজ্জা দেয় এবং বলে, তুমি কোন মুখে তওবা করিতেছ? তোমার শরম লাগে না, অথচ প্রতিদিন তুমি আবারও সেই কর্মই কর যাহা হইতে তওবা করিতেছ? আসলে ইহা প্রকৃত শরম নয়।
প্রকৃত শরম কাহাকে বলে:
প্রকৃত শরম সম্পর্কে বিখ্যাত মোহাদ্দেছ মোল্লা আলী কারী (রঃ) মেরকাত শরহে-মেশকাত কিতাবে লিখিতেছেন-
فَإِنَّ حَقِيقَةَ الْحَيَاءِ أَنَّ مَوْلَاكَ لَا يَرَاكَ حَيْثُ نَهَاكَ
প্রকৃত শরম এই যে, তোমার মাওলা তোমাকে এমন কাজে, এমন স্থানে, এমন হালতে না দেখেন যাহা হইতে তিনি তোমাকে নিষেধ করিয়াছেন।
আল্লাহ্পাক দিবারাত আমাদিগকে গুনাহের মধ্যে দেখিতেছেন, তখন আমাদের লজ্জা হয় না। অথচ তওবা করিতে আমাদের লজ্জা হইতেছে। বড় লজ্জাশীল বনিয়াছি আমরা। ইহা কত বড় শয়তানী ধোকা? প্রকৃত লজ্জাতো এই যে, মানুষ গুনাহ্ হইতে বিরত হইয়া যায়, গুনাহ্ করিতে শরম লাগে। কোন কোন লোক কবি গালেবের এই ছন্দ পাঠ করে-
کعبہ کس منہ سے جاؤ گے غالب شرم تم کو مگر نہیں آتی
হে গালেব! তুমি কোন মুখে কা'বা যাইবে? স্বীয় অপকর্মের জন্য তোমার কি লজ্জা হয় না?
গালেবের এই কথা অনুসরণ করিলে আজ মুসলমানগণ কা'বা গমন হইতে বঞ্চিত হইয়া যাইতেন। তাই, গালেবের এই ছন্দের সংশোধন জরুরী ছিল।
পড়ুন » কান্নার ভানও রহমতকে আকৃস্ট করে
পড়ুন » মাহে রমজানের দাবি সৃষ্টি-উদ্দেশ্যের দিকে প্রত্যাবর্তন
ডাউনলোড করুন » তাইসির জামাতের কিতাব সমূহ
মাওলানা শাহ্ মোহাম্মদ আহমদ ছাহেব (রঃ) যিনি শাহ্ ফজলে রহমান গাঞ্জ-মুরাদাবাদী (রঃ)-এর সিলসিলার খলীফা, তিনি বলিয়াছেন, আখতার মিয়া, আমি এই ছন্দটি সংশোধন করিয়া দিয়াছি। অন্যথায় গালেবের এই ছন্দ লোকদিগকে আল্লাহর রহমত হইতে নিরাশ করিয়া দিত এবং কা'বা দর্শন হইতে বঞ্চিত করিয়া দিত। আমি বলিলাম, হযরত, বলুন আপনি কি সংশোধন করিয়াছেন? বলিলেন, আমি উহাকে এভাবে সংশোধন করিয়া দিয়াছি-
میں اسی منہ سے کعبہ جاؤں گا
شرم کو خاک میں ملاؤں گا
ان کو رورو کے میں مناؤں گا
اپنی بگڑی کو یوں بناؤں گا
অর্থ: এই মুখ নিয়াই আমি কা'বা গমন করিব। মনের লজ্জা-সংকোচকে আমি দু'পায়ে দলিত করিব। কাঁদিয়া কাঁদিয়া আমি আমার আল্লাহকে রাজী করিব।
আমার বরবাদ-জীবনকে আমি এভাবে আবাদ করিব, এভাবে গড়িয়া তুলিব।
আল্লাহ্-আল্লাহ্! দেখ, আল্লাহর ওলীদের কবিতার মধ্যে আর দুনিয়াদারদের কবিতার মধ্যে কিরূপ পার্থক্য হয়?
আল্লাহর মহব্বত এর পরীক্ষিত তিনটি কিতাব | পৃষ্ঠা-
