তাইসির জামাতের কিতাব সমূহ
ফারসী কী পহেলী কিতাব
প্রাথমিক পর্যায়ের ফারসি ভাষা শিক্ষার্থীদের জন্যে ‘ফারসী কী পহেলী কিতাব’ খুবই উপকারী একটি কিতাব। দীর্ঘদিন যাবৎ এটি সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজনীয় শব্দ, ছোট ছোট বাক্য, বিশেষ্য-বিশেষণ, উদ্দেশ্য-বিধেয় এবং বাক্যে ব্যবহৃত ক্রিয়াসমূহ, প্রয়োজনীয় অব্যয় ও বিভিন্ন বিষয়ের কথোপকথন-সংবলিত এই কিতাবটি প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্যে খুবই উপযোগী।
নুযহাতুল কারী
এটি ইলমে কেরাতের এক অনন্য বিতাব। বাংলাদেশসহ উপমহাদেশের প্রায় প্রতিটি দীনি প্রতিষ্ঠানেই এটি সমানভাবে সমাদৃত এবং পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। ইলমে তাজভীদের আলোকে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে এ কিতাবের জুড়ি নেই।
বেহেশতী জেওর মুকাম্মাল-মুদাল্লাল
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র) রচিত এ কিতাবটি নির্ভরযোগ্য মাসয়ালা-মাসায়েলের অমূল্য ভাণ্ডার। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মুসলিম নর-নারীর সামনে আগত সমস্যাদির সুষ্ঠু সমাধান রয়েছে এ মূল্যবান কিতাবে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রায় প্রতিটি মুসলমানের ঘরেই রয়েছে এ অমূল্য কিতাব। দীর্ঘ দিন যাবৎ প্রায় প্রতিটি কওমী মাদরাসার পাঠ্যতালিকাভুক্ত রয়েছে এ কিতাবটি।
বেহেশতী জেওর
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র) রচিত এ কিতাবটি নির্ভরযোগ্য মাসয়ালা-মাসায়েলের অমূল্য ভাণ্ডার। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মুসলিম নর-নারীর সামনে আগত ধর্ম সম্বন্ধীয় বিষয়াদির সুষ্ঠু সমাধান রয়েছে এ মূল্যবান কিতাবে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রায় প্রতিটি মুসলমানের ঘরেই রয়েছে এ অমূল্য কিতাব। দীর্ঘ দিন যাবৎ প্রতিটি কওমী মাদরাসার পাঠ্য-তালিকাভুক্তও রয়েছে এ কিতাবটি।
তালীমুল ইসলাম
একজন মুসলমানের জন্যে ইলমে ফিকহ বা শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করা অপরিহার্য। শৈশবকাল থেকেই এ ব্যাপারে সচেতন হওয়া কর্তব্য। মাদরাসায়ে আমীনিয়া দিল্লীর সাবেক প্রধান মুফতী কেফায়েতল্লাহ (র) কর্তৃক প্রশ্নোত্তর আকারে উর্দু ভাষায় লিখিত তালীমুল ইসলাম বা ইসলাম শিক্ষা কিতাবটি সর্বস্তরের মুসলমানদের জন্যে দারুণ উপকারী।
উর্দূ কী তেসরী কিতাব
উর্দু ভাষা চর্চাকারী ছাত্র-ছাত্রীদের জন্যে রচিত ‘উর্দু কী তেসরী কিতাব’ আঞ্জুমানে হেমায়েতে ইসলাম, লাহোরের এক যুগান্তকারী অবদান। এর দুটি অংশ রয়েছে। প্রথমাংশে গদ্য এবং শেষাংশে পদ্য। গদ্যাংশে আল্লাহ তায়ালার প্রশংসা, রাসূলুল্লাহ (স)-এর পরিচয়, বিভিন্ন উদ্ভিদের পরিচয়, বিভিন্ন জীবজন্তুর পরিচয়, চরিত্রগঠন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে কিশোর-কিশোরীদের উপযোগী রচনা রয়েছে। পদ্যাংশে রয়েছে আল্লাহ তায়ালার কুদরত, রাসূলুল্লাহ (স)-এর প্রশংসাসহ চরিত্র গঠনমূলক বিভিন্ন প্রকারের কবিতা।
তাইসীরুল মুবতাদী
উপমহাদেশে ফারসি চর্চার ইতিহাস দীর্ঘ কালের। এক সময়ে উপমহাদেশের সরকারি ভাষা ছিল ফারসি। ফারসি সাহিত্যে রয়েছে জগদ্বিখ্যাত কবি-সাহিত্যিক ও তাদের অমর কীর্তিসমূহ। আমাদের দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়েও রয়েছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। যে কোনো ভাষা শিখতে হলে প্রয়োজন হয় সংশ্লিষ্ট ভাষার ব্যাকরণ। মাওলানা আব্দুল্লাহ গাঙ্গুহী (র) রচিত ‘তাইসীরুল মুবতাদী’ ফারসি ভাষার প্রাথমিক ব্যাকরণ। এ কিতাবে শব্দ এবং বাক্যের পরিচয় ও প্রকারভেদ, ক্রিয়ার সংজ্ঞা ও প্রকারভেদ এবং ক্রিয়া গঠনের নিয়ম-প্রণালি প্রভৃতি তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন। কিতাবটির বড় অংশ জুড়ে রয়েছে মাসদার তথা ক্রিয়ামূল ও তার অর্থ। প্রতিটি আলোচনার পর লেখক সংযোজন করেছেন তামরীন বা পাঠ-অনুশীলনী।
উর্দু কী দোসরী কিতাব
প্রাথমিক পর্যায়ের উর্দু ভাষা শিক্ষার্থীদের উর্দু চর্চার লক্ষ্যে ‘আঞ্জুমানে হেমায়েতে ইসলাম’ লাহোর কর্তৃপক্ষ রচনা করেন ‘উর্দু কী দোসরী কিতাব’। এতে সহজ ও সরল ভাষায় আল্লাহর প্রশংসা, নবী (স)-এর বিভিন্ন ঘটনা, চরিত্র গঠন, চালচলন, আদব-কায়দা প্রভৃতি বিষয়ে চমৎকার রচনা রয়েছে। কিতাবের শেষ দিকে রয়েছে বেশ কয়েকটি কবিতা। এগুলো শিশুদের জন্যে খুবই উপযোগী।
উর্দু কী পহেলী কিতাব
প্রাথমিক শিক্ষার্থীদের উর্দু ভাষা চর্চার জন্যে ‘আঞ্জুমানে হেমায়েতে ইসলাম’ লাহোর কর্তৃপক্ষ এ কিতাবটি রচনা করেন। এতে সহজ সহজ বাক্যে আল্লাহর পরিচয়, নবীগণের পরিচয়, চরিত্র গঠন, আদব-কায়দা প্রভৃতি বিষয় চমৎকারভাবে ফুটে উঠেছে। ‘উর্দূ কী পহেলী কিতাব’ প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্যে খুবই উপকারী।
উর্দু কা কায়েদা
উর্দু একটি গুরুত্বপূর্ণ ভাষা। জগতের অনেক বিখ্যাত কবি-সাহিত্যিক, দার্শনিক ও ধর্মীয় ব্যক্তিত্বের অমর কীর্তিসমূহের বিশাল ভা-ার রয়েছে এ ভাষায়। আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়েও উর্দু ভাষা ও সাহিত্যের স্বতন্ত্র বিভাগ রয়েছে। উর্দু ভাষার প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বর্ণমালা ও শব্দের সঙ্গে পরিচিত হয়ে ওঠার জন্যে আঞ্জুমানে হেমায়েতে ইসলাম কর্তৃপক্ষ এ কিতাবটি রচনা করেন।
পড়ুন » কান্নার ভানও রহমতকে আকৃস্ট করে
পড়ুন » মাহে রমজানের দাবি সৃষ্টি-উদ্দেশ্যের দিকে প্রত্যাবর্তন
| কিতাবের নাম | কিতাবের নাম |
|---|---|
| তা'লীমুল ইসলাম | বাংলা-উর্দু ফারসী পহেলী |
| উর্দু কি পহেলী কিতাব | উর্দু কি দোসরী কিতাব |
| উর্দু কী তেছরী কিতাব | বেহেশতি জেওর |
| নুজহাতুল ক্বারি | বেহেশতি গাওহার |
| তাইসিরুল মুবতাদি | - |
কওমি মাদ্রাসার অন্যান্য সকল জামাতের কিতাব সমূহ ডাউনলোড করতে এই লিংকটি ফলো করুনঃ দরসে নিজামীর কিতাব সমুহ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি তাইসির জামাতের কিতাব Pdf Download করতে পেরে সকল শিক্ষার্থীরাই উপকৃত হবেন ইনশাআল্লাহ।
তবে আমাদের সাজেশন হলো, পড়াশোনায় মনোযোগের তাকিদে যতক্ষণ কাঙ্খিত কিতাব সমূহের হার্ড কভারের পেপার বুক গুলো আপনার সামনে থাকবে, ততক্ষণ আপনারা সরাসরি হার্ড কভারের কিতাবগুলো পড়বেন। কেননা, Pdf কিতাব অপেক্ষা সরাসরি কিতাবের সংস্পর্শ হৃদয়কে বেশি উজ্জীবিত করে এবং পড়াশোনায় মনোযোগ বাড়ায়। যাইহোক, মহান আল্লাহ ইলমে ওহীর জ্ঞানে আমাদের সবার জ্ঞানকে সমৃদ্ধ করুন। আমিন
