কুরআনী চিকিৎসায় যাদু টোনা থেকে বাঁচার উপায়

কুরআনী চিকিৎসায় যাদু টোনা থেকে বাঁচার উপায়

কুরআনী চিকিৎসায় যাদু টোনা থেকে বাঁচার উপায়
কুরআনী চিকিৎসায় যাদু টোনা থেকে বাঁচার উপায়

বাংলাদেশের প্রতিটি এলাকার রাস্তায় রাস্তায় যে কবিরাজের পোস্টার দেখছেন, কামরূপ কামাখ্যা থেকে, আসাম থেকে ট্রেনিং প্রাপ্ত, তাদের মাধ্যমে এ দেশে জাদু গুপ্ত মহামারীর মত ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে অশান্তি, অসুখ-বিসুখ, বিয়ে-রিযিক-স্বচ্ছলতা বন্ধ, চাকরি বন্ধ, পড়ালেখায় অবনতি, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, বাবা মা ও সন্তানের মাঝে, ভাই বোনের মাঝে দ্বন্দ্ব - এসবের বিশাল একটা অংশের কারণ হলো জাদু। কেউ জাদুতে আক্রান্ত হলে ভন্ড কবিরাজের কাছে না গিয়ে 'রুকইয়াহ শারঈয়্যাহ' গ্রহণ করা জরূরী। এছাড়াও, মানুষ ও জিনের বদনজর ও হিংসার কারণেও এসব সমস্যা হতে পারে। সেক্ষেত্রেও রুকইয়াহ করতে হবে।

জাদুর লক্ষণসমূহ-

১. শারীরিক অসুস্থতা যার কোনো ব্যাখ্যা নেই-
ক. একজন ব্যক্তির শরীরে নানা ধরণের অসুখ থাকবে, কিন্তু টেস্ট করে দেখা যাবে সব রিপোর্ট নরমাল। কিন্তু রোগী অসুস্থ। ডাক্তাররা সেটাকে মানসিক চাপজনিত রোগ বলে উড়িয়ে দিবে।
খ. শরীরের জয়েন্টগুলোতে অতিরিক্ত ব্যথা
গ. মাথা ব্যথা, যাতে ওষুধ কাজ করে না
ঘ. মেরুদণ্ডের নিচের অংশ ব্যথা করা
ঙ. বিভিন্ন চর্মরোগ যেমন - Acne, Eczema, Psoriasis দেখা দেওয়া।
চ. গর্ভবতী নারীদের সন্তান নষ্ট হওয়া
ছ. নারী বা পুরুষের সন্তান জন্ম দিতে অক্ষমতা

২. মানসিক অসুস্থতা-
ক. অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার (OCD) - এতে করে একজন ব্যক্তি একই কাজ বারবার করে থাকেন। বারবার দরজা, জানালা, লাইট, পানির ট্যাপ চেক করেন। বারবার হাত পা ধুয়ে থাকেন। তার মাথায় দিনরাত অজস্র চিন্তার আনাগোনা হয়। এবং সেসব চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মনের ভিতর তাড়না তৈরি হয়।

খ. আত্মহত্যার টেন্ডেন্সি, ডিপ্রেশন, প্যানিক ডিজর্ডার, বাইপোলার ডিজর্ডার দেখা দিতে পারে।
এর মধ্যে রেলিজিয়াস ওসিডি মারাত্মক- এতে করে আল্লাহ, রাসূল ও ঈমান সংশ্লিষ্ট বিষয়ে ওয়াসওয়াসা ও বাজে চিন্তা আসে, যা মুখ দিয়ে প্রকাশ করা যায় না অথবা ঈমান সংশ্লিষ্ট বিষয়ে সন্দেহ-সংশয় জাগে। হঠাৎ করে কাউকে ভালো লাগা বা ঘৃণা লাগা, বিকেলের পর থেকে অস্বস্তিতে ভোগা, ঘর থেকে বেড়িয়ে যেতে ইচ্ছা করা, পাগলের মত চিৎকার করতে ইচ্ছা করা, এসব জাদুর কারণে হতে পারে।

৩. দু:সপ্ন- একজন ব্যক্তি বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল, কাকড়া, গরু ও বিভিন্ন কল্পিত জন্তু স্বপ্নে দেখতে পাবেন। কখনো স্বাভাবিক ভাবে, কখনো সেগুলো তাড়া করছে বা কখনো রক্তাক্ত অবস্থায়। তাছাড়া, বিকৃতরূপী মানুষ, মৃত মানুষ, কবরস্থান, শ্মশান, হিন্দুদের মূর্তি স্বপ্নে দেখবেন। নোংরা, পঁচা নর্দমা ও ডোবার ছবি স্বপ্নে আসবে।

হঠাৎ করে তার শরীরে কেউ স্পর্শ করছে বা তিনি কাউকে স্পর্শ করছেন বলে বাস্তবে মনে হবে। তারপর শরীর অবশ হয়ে যাবে। তিনি বাতাসে ভাসবেন। উদ্ভট শব্দ আসবে। কখনো কাউকে নি:শ্বাস ফেলতে শোনা যাবে। বুকের উপর চাপ অনুভব হবে। বাতাসে ভাসতে ভাসতে এক জায়গায় আছড়ে পড়ে স্বপ্ন ভেঙে যাবে।

৪. পারিবারিক কলহ- স্বামী-স্ত্রী, ভাই-বোন, বাবা-মা ও সন্তানদের মাঝে অনর্থক বা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকবে। জাদুগ্রস্ত ব্যক্তি কাউকে কাউকে সহ্য করতে পারবে না। শত্রুতা ও ক্রোধ প্রকাশ করবে। ভালো কাজও সহ্য হবে না। সর্বদা প্রতিহিংসাপরায়ণ থাকবে।

৫. কর্মে অবনতি- যে যেই সেক্টরে কর্মরত সেখানে তার অবনতি দেখা দিবে। তাছাড়া, বেকারত্ব, চাকরি থেকে বহিষ্কার, কাজ হাতছাড়া হওয়া, উপার্জন কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিবে। ছাত্র-ছাত্রীরা পড়ালেখায় হঠাৎ কোন কারণে খারাপ হয়ে যাবে। আগে রেজাল্ট ভালো ছিল, রেজাল্টের অবনতি ঘটবে।

৬. ঘরে সমস্যা- ঘরে বিভিন্ন তাবিজ, কবজ, মাদুলি, ছিটানো পাউডার কিংবা উদ্ভট নকশা পাওয়া যাবে। জামাকাপড় এর কোনো অংশ কাটা পাওয়া যাবে বা জামাকাপড় হারিয়ে যাবে।

বি:দ্র: এগুলোর বেশিরভাগ লক্ষণ কারো মধ্যে থাকলে মোটামুটি নিশ্চিত সে জাদুগ্রস্ত। তবে কিছু লক্ষণ থাকলেই জাদুগ্রস্ত মনে করার কারণ নেই। সেটা ফিজিকাল কারণেও হতে পারে।

জাদু থেকে মুক্তির উপায়

১। সূরা আ'রাফ - ১১৭-১২২ , ইউনুস- ৮১-৮২, সূরা ত্ব হা -৬৯ এই আয়াতগুলো সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস,ফালাক,নাস সব তিন বার পড়ে একটু বেশি পরিমাণ পানিতে ফুঁ দিন।

তিলাওয়াত শুদ্ধ না হলে বা পিরিয়ড বা অন্য কোন কারণে যদি নিজে তিলাওয়াত করতে না পারেন তবে শুদ্ধ কুরআন তিলাওয়াত পারেন এমন যে কেউ আয়াত গুলো পড়ে পানিতে ফুঁ দিলেই হবে।

এই পানি প্রতিদিন দু-তিন বেলা আধা গ্লাস বা এক গ্লাস করে খেতে হবে, আর প্রতিদিন গোসলের পানির সাথে মিশিয়ে কিছুটা গোসল করতে হবে।

পানি শেষ হয়ে গেলে আবার ও এক ই নিয়মে রুকইয়াহর পানি প্রস্তুত করতে পারবেন।

২। প্রতিদিন একনাগাড়ে কমপক্ষে ৪৫ মিনিট রুকইয়াহর নিয়তে কুরআন তিলাওয়াত করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত আয়াত, সূরা বাকারা, বা উপরের আয়াতগুলো ই বারবার পড়ে নিজের উপর রুকইয়াহ করা যেতে পারে। নিজে যতটা সম্ভব তিলাওয়াত করবেন, বেশিক্ষণ সম্ভব না হলে অন্তত দেড় ঘন্টা কোন ক্বারির রুকিয়াহর অডিও শুনবেন।

বদ নজর থেকে বাঁচার উপায়

১। কথার মাঝে অধিক পরিমাণে আল্লাহ তা'আলার জিকির করা।

২। মেয়ে হলে অবশ্যই শরীয়তের বিধান অনুযায়ী পর্দা করা।

৩। হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দুয়া বিশেষ করে নিচের দুইটি দুয়া সকাল বিকাল তিনবার করে পড়া।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
[তিরমিজি - ৩৫৫৯]
উচ্চারণঃ আউযুবিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খলাক্ব।

 بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মায়া'সমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউ'ল আ'লিম) [ তিরমিজি ৩৩৩৫]

৪। সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস ফালাক ও নাস পড়া [ তিরমিজি ৩৫৭৫]

৫। বাচ্চাদের সুরক্ষার জন্য কর্তব্য হলো সূরা ফালাক, নাস পড়ে বাচ্চাদের গায়ে ফুঁ দেওয়া যেমন রসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই হজরত হাসান এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার জন্য এভাবে দোয়া করতেন-
أُعيـذُكُمـا بِكَلِـماتِ اللهِ التّـامَّة، مِنْ كُلِّ شَيْـطانٍ وَهـامَّة، وَمِنْ9 كُـلِّ عَـيْنٍ لامَّـة

উচ্চারণ : 'উয়িজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, মিন কুল্লি শায়ত্বানিও ওয়া হাম্মাতি, ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাতি।'

অর্থ : 'আমি তোমার জন্য আল্লাহর কালেমার সাহায্যে আশ্রয় চাচ্ছি সব ধরনের শয়তান, হিংস্র প্রাণী এবং বদনজরের বিপদ থেকে।' (বুখারি)

৬। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়্য অনর্থক শো অফ না করা। অহেতুক ছবি ঘটনা পোস্ট করে মানুষ কে নিজের সুখ স্বাচ্ছন্দ বলে না বেড়ানো।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed