![]() |
| কখনো ঝরে যেও না,আকাশের ওপারে আকাশ ,অবক্ষয় |
পম্পেইয়ের ঘটনা দুইভাবে দেখা যায়।
এক দৃষ্টিকোণ থেকে পম্পেই এক রোমান ট্র্যাজেডি। প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে দুর্ভাগ্যজনকভাবে ধ্বংস হয়ে গেছে প্রাণবন্ত এই নগরী। এই দৃষ্টিভঙ্গি আধুনিক বিশ্বের। প্রগতিশীল ও সেক্যুলার মানুষদের
অন্য দৃষ্টিভঙ্গি থেকে, পম্পেইয়ের এই পরিণতি জনপদের লোকেদের সীমালঙ্ঘন আর অবক্ষয়ের শাস্তি। ইতিহাসের পাতায় চিরদিন অগ্নিসমাধির শহর হিসেবে পরিচিত হবে পম্পেই। তার অস্তিত্ব মুছে গেছে, রয়ে গেছে ধ্বংসের শিক্ষা।
আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী, পম্পেই ধ্বংসের সাথে সেখানকার মানুষের যৌনতার কোনো সম্পর্ক নেই। যৌনতা মানুষের জীবনযাত্রার কেবল একটা অনুষঙ্গ। আগ্নেয়গিরির বিস্ফোরণের সাথে এর যোগসূত্র খুঁজে বের করা অযৌক্তিক। একটা সমাজ ও সংস্কৃতির ব্যাপার, আরেকটা প্রাকৃতিক দুর্যোগ। আর সবাই জানে, দুটো একেবারেই আলাদা জিনিস। পম্পেইয়ের অধিবাসীরা যদি কোনো ভুল করে থাকে তবে সেটা হলো, দিনের পর দিন ভিসুভিয়াসের গর্জনকে উপেক্ষা করা। শিক্ষা নিতে হলে এখান থেকে নেওয়া উচিৎ।
অন্যদিকে একজন বিশ্বাসী পম্পেইয়ের মিল খুঁজে পাবে কুরআনে বর্ণিত এক সম্প্রদায়ের ঘটনার সাথে। কুরআনে নবী নৃত আলাইহিস সালামের কথা বলা হয়েছে। তাঁকে এমন এক সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল, যারা যৌন বিকৃতিতে আসক্ত ছিল। এ জনপদের পুরুষেরা একে অপরের সাথে যৌনতায় লিপ্ত হতো। নবীর সব শিক্ষা আর হুশিয়ারি তারা তাচ্ছিল্যভরে উপেক্ষা করেছিল। মহান আল্লাহ ভয়ঙ্কর আযাব দিয়ে তাদের ধ্বংস করে দেন। কুরআন ও হাদীসে এই আযাবের বর্ণনা এসেছে।
প্রথমে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়। তারপর পুরো জনপদকে শূন্যে তুলে উলটো করে সজোরে ছুড়ে ফেলা হয় মাটিতে। আর তারপর শুরু হয় আসমান থেকে উত্তপ্ত পাথরবৃষ্টি। বিরামহীন আযাব। এই সম্প্রদায় আল্লাহর সৃষ্টির নিয়মকে উলটে দিয়েছিল। নারী-পুরুষের স্বাভাবিক যৌনতার বদলে বিকৃত যৌনতাকে বেছে নিয়েছিল তারা। তাই শাস্তি হিসেবে তাদের জনপদকে উলটে দেওয়া হয়।
'সুতরাং আস্বাদন করো আমার শাস্তি এবং ভীতিপ্রদর্শনের পরিণাম।
সবশেষে মৃত সাগরের পাড়ে পড়ে ছিল কওমে লূত; মৃত ও অভিশপ্ত।
কুরআন ও হাদীসে পম্পেইয়ের ঘটনা নিয়ে আলোচনা আসেনি। তাই যৌন অবক্ষয় আর সীমালঙ্ঘনের কারণেই যে এ নগরী ধ্বংস হয়েছিল, তা নিশ্চিতভাবে বলা যায়।
সিনেমা, নাটক, সাহিত্য, কবিতা, পত্রিকার পাতা আর সেলিব্রেটি পূজার মণ্ডপে কলুষতার কারিগরেরা সুনিপুণভাবে শিখিয়ে দিলো শারীরিক খেলাধুলার নানান কলাকৌশল।
নিদারুণ ছলচাতুরীতে শৈশব কেড়ে নিলো বিদ্যমান বিশ্ব ব্যবস্থা। ভুলিয়ে দিলো রঙিন কৈশোরের প্রাথমিক পাঠ। অসংখ্য সদ্য প্রস্ফুটিত মানবাত্মাকে ঠেলে দিলো ঘোর কলুষতার অন্ধকারে। একে একে আসলো যা যা আসার ছিল- হতাশা, বিচ্ছেদ, বিকৃতি, অবক্ষয়, আত্মহত্যা, ধর্ষণ, পরকীয়া, রাস্তায় কুকুরের মুখে নিষ্পাপ দেহ... আধুনিকতার অসুখ যতো।
তারিক মেহান্না। যে একবার তাঁর লেখা পড়েছে, মোহাচ্ছন্ন হয়েছে নিঃসন্দেহে। তাঁর লেখা পড়া যেন মনের জানালা খুলে নীল আকাশ দেখার মতো। অনেক অনেক দিন আগে যে মানুষটার লেখা পড়ে প্রচণ্ড মুগ্ধ হয়েছিলাম, আজ তাঁর লেখাগুলো বাংলায় বই হিসেবে প্রকাশিত হতে যাছে। এই আনন্দ সবাইকে বিলি করে দিতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ।
