![]() |
| সমকালীন জরুরী মাসায়েল |
পবিত্রতা অধ্যায়
দূর পাল্লার যানবাহনে তায়াম্মুম ও নামায
প্রশ্ন: দূর পাল্লার যানবাহনে চলমান অবস্থায় নামাযের সময় হয়ে গেছে কিন্তু শত অনুরোধ সত্ত্বেও চালক বাস থামাচ্ছে না। ওযুও নেই, তবে রাস্তার দু'ধারে পানি দেখা যাচ্ছে; এ দিক দিয়ে নামাযের ওয়াক্তও শেষ হয়ে যাবে। এমন অবস্থায় করণীয় কী?
উত্তর: উক্ত ব্যক্তি শেষ ওয়াক্তে তায়াম্মুম করে নামায পড়ে নিবে এবং পরবর্তীতে ওযু করে নামায দোহরিয়ে নিবে।
১. * রাদ্দুল মুহতার গ্রন্থের প্রথম খণ্ডের ২৩৫ নং পৃষ্ঠায় আছে-
اعْلَمُ أَنَّ الْمَانِعَ مِنَ الْوُضُوءِ إِنْ كَانَ مِنْ قَبْلِ الْعِبَادِ كَأَسِيرٍ مَنَعَهُ جَازَ لَهُ التَّيَتُمُ و الْكُفَّارُ مِنَ الْوُضُوءِ وَمَحْبُوسٍ فِي السِّجْنِ . يُعِيدُ الصَّلَاةَ إِذَا زَالَ الْمَانِعُ - وَأَمَّا إِذَا كَانَ مِنْ قِبَلِ اللَّهِ تَعَالَى كَالْمَرَضِ فَلَا يُعِيدُ -
২ * ফাতাওয়া আলমগীরী-খণ্ড ১, পৃঃ ২৮।।
পবিত্রতা অর্জনের জন্য পানি বা মাটি কিছুই না পেলে
প্রশ্ন: যখন ওযুর জন্য পানি, তায়াম্মুমের জন্য মাটি বা মাটি জাতীয় কিছু পাওয়া না যায় সে মুহূর্তে কী করবে?
উত্তর: এক্ষেত্রে নামায়ের সাদৃশ্যতা অবলম্বন করবে এবং পরবর্তীতে এ নামায কাযা করে নিবে।
পেট্রোল দ্বারা কাপড় ওয়াশ করা
প্রশ্ন: পেট্রোল দ্বারা নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কি না? বর্তমানে পেট্রোলের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে কাপড় ধোলাই করা হয়, এসব পদ্ধতির মধ্যে কোন্ কোন্ পদ্ধতিতে নাপাক কাপড় পাক হবে?
উত্তর: যদি পেট্রোলের মধ্যে নাপাক কাপড় যথারীতি চুবিয়ে ধোয়া হয় অথবা যদি এ পরিমাণ পেট্রোল উক্ত কাপড়ে ঢেলে দেয়া হয়, যাতে পুরো কাপড় ভিজে যায় এবং পেট্রোল টপকে পড়ে তাহলে উক্ত নাপাক কাপড় পাক হবে। উল্লেখ্য যে, উপরোল্লেখিত পদ্ধতিদ্বয় ছাড়াও যদি পেট্রোল দ্বারা কাপড় ধোয়ার এমন কোন পদ্ধতি অবলম্বন করা হয়, যাদ্বারা কাপড় থেকে নাপাকী সমূলে বিদূরিত হওয়ার ব্যাপারে একিন (দৃঢ় বিশ্বাস) জন্মে, তাহলেও কাপড় পাক হয়ে যাবে।
১. * বাদাইউস সানায়ে গ্রন্থের প্রথম খণ্ডের ৮৩ ও ৮৪ নং পৃষ্ঠায় আছে-
فكانت وَهُذِهِ الْمَانِعَاتُ فِي الْمُدَاخَلَةِ وَالْمُجَاوَرَةِ وَالتَّرْقِيقِ . مثلَهُ فِي إِفَادَةِ الطَّهَارَةِ بَلْ أَولى -
২. * তাহতাবী আলাল মারাকী গ্রন্থের ১৩০ নং পৃষ্ঠায় আছে-
رُوِيَ عَنْ أَبِي يُوسُفَ : لَوْغُسِلَ الدَّمُ مِنَ الثَّوْبِ بِدُهُن أَو سَمْنٍ أَوْ يْتٍ حَتَّى ذَهَبَ أَثَرُهُ جَازَ -
৩. * ফাতাওয়া মাহমুদিয়া-খণ্ড:
২ পৃষ্ঠা: ৩২
নামাযের শেষ ওয়াক্তে রক্তের প্রবাহ শুরু হলে
প্রশ্ন: নামাযের ওয়াক্ত হওয়ার পর কেউ নামায পড়লো না এমতাবস্থায় ওয়াক্ত প্রায় শেষ পর্যায়ে এসে পড়লো এবং তার ক্ষতস্থান হতে রক্ত প্রবাহিত হতে শুরু করলো এ মুহূর্তে সে ব্যক্তি কী করবে?
সমকালীন জরুরী মাসায়েল
১৫
উত্তর: উক্ত ব্যক্তি নামাযের শেষ ওয়াক্তেই ওযু করে নামায পড়ে নিবে। অতপর লক্ষ্য রাখবে যে, পরবর্তী নামাযের ওয়াক্তের মধ্যে রক্তের প্রবাহ বন্ধ হয় কিনা। যদি বন্ধ হয়ে যায় তাহলে সে "মাযূর নয়" বলে গণ্য হবে এবং পূর্ববর্তী ওয়াক্তের নামায দোহরাতে হবে।
পক্ষান্তরে যদি পরবর্তী নামাযের ওয়াক্তের মধ্যে রক্ত বন্ধ না হয় তাহলে সে মাযূর হিসেবে গণ্য হবে। তাই পূর্ববর্তী ওয়াক্তের নামায দোহরাতে হবে না।
উল্লেখ্য যে, শরীয়তের পরিভাষায় 'মাযূর' বলা হয় ঐ ব্যক্তিকে যার মধ্যে ওযু ভঙ্গকারী বিষয়সমূহের কোন একটি বা একাধিক বিষয় যেমন-নাক দিয়ে রক্ত ঝরা, পেশাব ঝরা ইত্যাদি এভাবে অনবরত বিদ্যমান থাকে যে সংশ্লিষ্ট নামাযের পূর্ণ ওয়াক্তে ওযু করে ফরজ নামায পড়া যায় এতটুকু সময় পায় না। উক্ত ব্যক্তির জন্য শরীয়তের বিধান হলো : সে উক্ত অবস্থায় ওযু করে নামায আদায় করবে। ঐ ওযূ দিয়েই উক্ত ওয়াক্ত থাকাকালীন ফরজ-নফল ইত্যাদি সকল প্রকার ইবাদত করতে পারবে, যদি শুধুমাত্র উক্ত ওযর ছাড়া ওযু ভঙ্গের অন্য কোন কারণ না পাওয়া যায়। নতুন ওয়াক্ত শুরু হলে পুনরায় আবার ওযূ করতে হবে।
ফতোয়ায়ে শামীর সাথে সংযোজিত আদদুররুল মুখতার গ্রন্থের প্রথম খণ্ডের ৩০৫ নং পৃষ্ঠায় আছে-
صَاحِبُ عُذْرٍ مَنْ بِهِ سَلِسُ الْبَوْلِ لَا يُمْكِنُهُ إِمْسَاكُهُ ...... ان الخ اسْتَوْعَبَ عُذْرُهُ تَمَامَ وَقْتِ صَلَاةٍ مَفْرُوضَةٍ
وَفِي الشَّامِي - وَلَوْ عَرَضَ بَعْدَ دُخُولِ وَقْتِ فَرْضِ انْتَظَرَ إِلَى آخِرِهِ فَإِنْ لَّمْ يَنْقَطِعُ يَتَوَضَا وَيُصَلِّى ثُمَّ إِنِ انْقَطَعَ فِي اثْنَاءِ الْوَقْتِ الثَّانِي يُعِيدُ تِلْكَ الصَّلَاةَ - وَإِنِ اسْتَوْعَبَ الْوَقْتُ الثَّانِيَ لَا يُعِيدُ لِقُبُوتِ الْعُذْرِ -
