![]() |
| মুসলিম জাতির ইতিহাস |
মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক পরিবর্তনের প্রামাণ্য ও লিখিত দলিল হলো ইতিহাস। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা সমাজ-সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসের অন্তর্ভুক্ত।
বর্তমান বিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মুসলিম জাতির রয়েছে সোনালি অতীত, আছে গৌরবময় ইতিহাস। একসময় মুসলমানরাই ছিল বিশ্বে পরাশক্তির অধিকারী। গোটা পৃথিবীই ছিল তাদের ভয়ে কম্পমান। তাদেরকে চোখ রাঙানি দেওয়ার মতো সাহস কারও ছিল না। এশিয়া, আফ্রিকা ও ইউরোপ সর্বত্রই ছিল তাদের কর্তৃত্ব ও প্রভাব। খ্রিষ্টীয় অষ্টম শতাব্দীতে মুসলিম বাহিনী এশিয়া, আফ্রিকা ও ইউরোপে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। মুসা বিন নুসাইর বাইজেন্টাইনদের পরাজিত করে মরক্কো, তাঙ্গিয়ার-সহ প্রায় সমগ্র আফ্রিকাতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তারিক বিন যিয়াদের নেতৃত্বে মাত্র ১২ হাজার মুসলিম সৈন্য রডারিকের ১ লাখের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে আন্দালুস (স্পেন, পর্তুগাল) জয় করে এবং মুসলমানরা সেখানে প্রায় ৮০০ বছর শাসন করে। তৎকালীন কর্ডোভার শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য, সভ্যতা, ও ঐশ্বর্যের দ্যুতি যখন চর্তুদিকে ছড়িয়ে পড়ছিল তখন বর্তমান জ্ঞানগর্বিত ও সভ্যতাপ্রদীপ্ত ইংরেজ, ফরাসি ও জার্মানদের পূর্বপুরুষগণ কুসংস্কার, জঞ্জাল ও অন্ধকারে নিমজ্জিত ছিল। ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত মুসলমানরাই ভারত উপমহাদেশ শাসন করে।
বই পরিচিতি
বইয়ের নাম : মুসলিম জাতির ইতিহাস ১-২
লেখক এর নাম : ড.সুহাইল তাক্কুশ
বইয়ের ধরন : ইতিহাস
পৃষ্ঠা সংখ্যা : ৩৩৯ - ৩২৪
ফাইল সাইজ : ৬২ - ৬৯ Mb
অস্বীকৃতি
আমাদের সাইটে যে PDF বইগুলো দেওয়া আছে সে গুলো আমাদের না। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তাই প্রকাশনীর কোন অভিযোগ আমাদের উপর থাকবে না। যদি কোন অভিযোগ করতে হয়, তাহলে যারা PDF বইগুলো তৈরি করেছে তাদের উপর অভিযোগ করুন।
পরামর্শ
ডাউনলোড বাটনে ক্লিক করুন। ফাইলটি অটোমেটিক ডাউনলোড হবে। যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে VPN ইউজ করুন।ধন্যবাদ।
