ফী মানাকেবিল কোরআন

ফী মানাকেবিল কোরআন
ফী মানাকেবিল কোরআন

আসাতিজায়ে কেরাম ও শিক্ষক মহোদয়গণ

১. মা-বাবার মতো শিক্ষকের হক আদায় করাও কোনো ছাত্রের পক্ষে সম্ভব নয়। জীবনে অসংখ্য ওস্তাদের দরসে বসার সৌভাগ্য হয়েছে। কোনও উস্তাদেরই ন্যূনতম হক আদায় করতে পারিনি। খেদমত করতে পরিনি। তাদের কাছে এই বই পৌঁছবে না জানি, তবুও সব ধরনের বেয়াদবি, অসৌজন্যমূলক আচরণের জন্য শ্রদ্ধেয় আসাতিযায়ে কেরাম ও শিক্ষক মহোদয়গণের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। রাব্বে কারীম ক্ষমা করে দিন। প্রিয় উস্তাদগণকেও মাফ করে দিন।

২. যারা ইন্তেকাল করেছেন, রাব্বে কারীম তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। তাদের সন্তান-সন্ততিকে নেককার বানিয়ে দিন। সম্মানজনক রিযিক দান করুন। তাদের বংশে দীন ও ঈমানের ধারা কেয়ামত পর্যন্ত জারি রাখুন। আমিন।

৩. রাব্বে কারীম আসাতিজায়ে কেরামের ইলম ও আমলে ভরপুর বরকত দান করুন। তাদের রুজি-রোজগারে বরকত দান করুন। তাদের সম্মানজনক রিযিকের বন্দোবস্ত করে দিন।



৪. রাব্বে কারীম আসাতিজায়ে কেরামকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিয়ারত নসিব করন। দুনিয়ার বাকি জীবন ঈমান ও আমলে কাটানোর তাওফিক দান করুন। আমিন।

৫. রাব্বে কারীম আসাতিজায়ে কেরামকে দুনিয়াবি সমস্ত
পেরেশানি থেকে মুক্ত রাখুন। সবাইকে নেক সন্তান দান করুন। তাদের বংশে কেয়ামত পর্যন্ত ইলম ও ঈমানের ধারা জারি রাখুন।

৬. রাব্বে কারীম মুহতারাম আসাতিজায়ে কেরামকে আমৃত্যু দীনি খেদমতে নিয়োজিত রাখুন। তাদের যাবতীয় দুনিয়াবি তাকাজা গায়েবি খাজানা থেকে ব্যবস্থা করে দিন।

৭. রাব্বে কারীম মুহতারাম আসাতিজায়ে কেরামকে নবীওয়ালা ফিকির ও আখলাক দান করুন। সাহাবাওয়ালা সিফাত দান করুন। তাবেয়ীওয়ালা ইলম দান করুন। কুরআন ও সুন্নাহর মেহনতে মশগুল রাখুন।

৮. রাব্বে কারীম আসাতিজায়ে কেরামকে দীনের মশাল বানিয়ে দিন। রাব্বে কারীম আমাদের কুরআনি হালাকায় শরীক প্রতিটি 'মুমিন'-কেও এই দোয়ায় শামিল করে নিন। আমীন।

বই পরিচিতি           
বইয়ের নাম : ফী মানাকেবিল কোরআন
লেখক এর নাম : মোহাম্মদ আতীক উল্লাহ
বইয়ের ধরন : মাসায়েল
পৃষ্ঠা সংখ্যা : ৯৮
ফাইল সাইজ : ৭৬ Mb


অস্বীকৃতি 
আমাদের সাইটে যে PDF বইগুলো দেওয়া আছে সে গুলো আমাদের না। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তাই প্রকাশনীর কোন অভিযোগ আমাদের উপর থাকবে না। যদি কোন অভিযোগ করতে হয়, তাহলে যারা PDF বইগুলো তৈরি করেছে তাদের উপর অভিযোগ করুন।

পরামর্শ 
ডাউনলোড বাটনে ক্লিক করুন। ফাইলটি অটোমেটিক ডাউনলোড হবে। যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে VPN ইউজ করুন।ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed