الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد:
যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকেই লেখা-লেখি এবং ওয়াজের ব্যাপারে আগ্রহ ছিলো অনেক। কিন্তু একই সাথে উভয়টাতে প্রচেষ্টা করা আমার পক্ষে একটু কষ্টকরই ছিলো। তাই লেখা-লেখিকে পিছনে রেখে অন্যটাতে চেষ্টা করেছি এবং রাব্বে কারীম আমাকে এতো সাহায্য করেছেন যার শোকর আদায় করে শেষ করা এই নগণ্যের পক্ষে অসম্ভব। তাই তো মালিকের শোকর আদায়ান্তে বারংবার বলি 'আল-হামদুলিল্লাহ'।
বয়ানের জন্য এক একটা বিষয়ের উপর আলোচনা করতে যা খুরাক লাগে তা সংগ্রহ করতে বরাবরই একাধিক কিতাব মুতালা'আ করতে হয়েছে। তাই বারবারের এ ঝামেলা থেকে বাঁচতে মুতালা'আর সময় যা কিছু পেয়েছি তা সংগ্রহে রেখেছি। আর এই সংগ্রহটারই কিছু অংশ কতিপয় শুভচাহেতার আদেশে পুস্তিকার রূপ দিতে বাধ্য হয়েছি। পরিসর অল্পের কারণে পুরো সংগ্রহ এখানে স্থান দিতে পারি নি বলে আমি দুঃখিত। তবে ভবিষ্যতে আরো বড় পরিসরে করার আশা, যদি আল্লাহ চাহেন তো এবং আপনাদের উপকার হয়েছে বলে আমি অবগত হই।
লেখার সাহিত্যিকমানের দিকে না চেয়ে আপনাদের সামনে যা উপস্থাপন করতে চেয়েছি তা থেকে যদি কিছুটা উপকৃত হন তবে এই নাচিজের জন্য দু'আ করবেন।
পরিশেষে দু'আ করি আল্লাহ তা'আলা যেনো এই খেদমতটুকু কবুল করেন। আর যারা এর প্রকাশের জন্য প্রচেষ্টা করেছেন, শ্রম দিয়ে হোক বা পরামর্শ দিয়ে অথবা আর্থিক সহায়তা দিয়ে, আল্লাহ তা'আলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
বই পরিচিতি
বইয়ের নাম : বিষয়ভিত্তিক বয়ান
লেখক এর নাম : মাওলানা সালমান আহমদ আফতাবী
বইয়ের ধরন : বয়ান
পৃষ্ঠা সংখ্যা : ১৩০ পৃষ্ঠা
ফাইল সাইজ : ৬ এমবি
অস্বীকৃতি
আমাদের সাইটে যে PDF বইগুলো দেওয়া আছে সে গুলো আমাদের না। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তাই প্রকাশনীর কোন অভিযোগ আমাদের উপর থাকবে না। যদি কোন অভিযোগ করতে হয়, তাহলে যারা PDF বইগুলো তৈরি করেছে তাদের উপর অভিযোগ করুন।
পরামর্শ
ডাউনলোড বাটনে ক্লিক করুন। ফাইলটি অটোমেটিক ডাউনলোড হবে। যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে VPN ইউজ করুন।ধন্যবাদ।
Tags:
পিডিএফ
