কুরআন মাজীদের তাফসীর করার মূলনীতি
কুরআন মাজীদের তাফসীর করার পাঁচটি মূলনীতি রয়েছে । আর তা হলো :
(১) কুরআন দিয়ে কুরআনের তাফসীর করা :
কুরআনের এক অংশ অপর অংশের তাফসীর করে। কেননা কুরআনের একটি আয়াত অপর
আয়াতের ব্যাখ্যাস্বরূপ। যে বিষয়টি কোন জায়গায় সংক্ষেপে বলা হয়েছে অন্য জায়গায় তা
বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ তা'আলা বলেন,
اللهُ نَزَلَأَحْسَنَالْحَدِيْثِكِتَابًا مُتَشَابِها
আল্লাহ সবচেয়ে সুন্দর বাণী কিতাব আকারে নাযিল করেছেন, যা পরস্পর সাদৃশ্যপূর্ণ ।”
(সূরা যুমার- ২৩)
(২) নৰী (সা) এর হাদীসের মাধ্যমে কুরআনের তাফসীর করা :
রাসুল (সা) ছিলেন কুরআনের ব্যাখ্যাদাতা । কেননা তাঁর উপর কুরআন নাযিল হয়েছে এবং কোন্
আয়াত দ্বারা কী বুঝানো হয়েছে তা আল্লাহ তা'আলা তাঁকে জানিয়ে দিয়েছেন । নবী (সা) তাঁর
জীবদ্দশ্য কুরমানের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বুঝিয়ে দিতেন । বর্তমানে এর ব্যাখ্যা হলো হাদীস
গ্রহসমূহ । আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَالزَلْنَاإِلَيْكَ الذِكرَلِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِلَإِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
আমি তোমার প্রতি এ উপদেশবাণী নাযিল করেছি, যাতে মানুষের প্রতি যা নাযিল হয়েছে তুমি
তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পার এবং তারাও যেন চিন্তাভাবনা করে ।” (সূরা নাহল- ৪৪)
(৩) সাহাবীগণের উক্তির মাধ্যমে কুরআনের তাফসীর করা : সাহাবায়ে কেরাম তারা রাসূল এর ছাত্র ছিলেন এবং রাসূল এর ব্যাখ্যার আলোকেই তারা কুরআনের
ব্যাখ্যা করেছেন ।
(8) তাবেঈগণের উক্তির মাধ্যমে কুরআনের তাফসীর করা :
কারণ তারা সাহাবীগণের নিকট থেকে কুরআনের ব্যাখ্যা শিখেছেন । নবী(সা)বলেছেন,
خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ
মানুষের মধ্যে সবচেয়ে উত্তম লোক হলো আমার যুগের লোক; অর্থাৎ সাহাবায়ে কেরাম। তারপর যারা তাদের পরে আসবে, তারপর তাদের পরে যারা আসবে ।”
অর্থাৎ যথাচেনে তাবেঈন এবং তাবে তাবেঈনগণ (রাহিমাহুমুল্লাহ)।
(সহীহ বুখারী, হা/২৬৫২; সহীহ মুসলিম, হা/৬৬৩২)
(৫) আরবি ভাষার চাহিদার আলোকে কুরআনের তাফসীর করা :
কেননা আল্লাহ তাহালা আরবি ভাষায় কুরআন নাযিল করেছেন । আল্লাহ তা'আলা ইরশাদ করেন,
إِنَّا جَعَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
আমি এটা আরবি ভাষায় কুরআনরূপে (অবতীর্ণ) করেছি, যাতে তোমরা
বই পরিচিতি
বইয়ের নাম : তাফসীরে কোরআন বিল কুরআন
লেখক এর নাম :
বইয়ের ধরন : তাফসীর
পৃষ্ঠা সংখ্যা : ৯৮৬ পৃষ্ঠা
ফাইল সাইজ : ৫৯৮ এমবি
অস্বীকৃতি
আমাদের সাইটে যে PDF বইগুলো দেওয়া আছে সে গুলো আমাদের না। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তাই প্রকাশনীর কোন অভিযোগ আমাদের উপর থাকবে না। যদি কোন অভিযোগ করতে হয়, তাহলে যারা PDF বইগুলো তৈরি করেছে তাদের উপর অভিযোগ করুন।
পরামর্শ
ডাউনলোড বাটনে ক্লিক করুন। ফাইলটি অটোমেটিক ডাউনলোড হবে। যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে VPN ইউজ করুন।ধন্যবাদ।
Tags:
পিডিএফ
