এক নজরে কোরআন

এক নজরে কোরআন
এক নজরে কোরআন

সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যাঁর অসীম করুণায় সমস্ত ভালো কাজ পরিপূর্ণতা লাভ করে। দরুদ, সালাম আর হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রিয় নবি মুহাম্মাদ-এর প্রতি-যিনি কুরআনের শাশ্বত বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।

কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে। আরও বলেছে এর বার্তাগুলো গভীরভাবে অনুধাবন করতে। তাই এর পঠন-পাঠনকে সহজবোধ্য করতে একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে দীর্ঘ পরিশ্রমের এক প্রয়াস-এক-নজরে কুরআন। ব্যতিক্রমধর্মী এ বইতে কুরআনের সারনির্যাসকে ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ গতানুগতিক অনুবাদ বা তাফসির নয়, বরং কুরআনের মূল শিক্ষা, প্রধান থিম, জীবনঘনিষ্ঠ বার্তাগুলো-সহ বহুমাত্রিক চিন্তাকে এখানে এমনভাবে সাজানো হয়েছে, যাতে পাঠক অল্প সময়েই প্রতিটি সূরার মূলকথা ও সংযোগ বুঝতে পারেন। এতে কুরআনের আয়াতসমূহের পারস্পরিক সংযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং মহান ইমামদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তাদাব্বুর ও কেইস-স্টাডির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে কুরআনের সম্পর্ককে করা হয়েছে আরও স্পষ্ট।


এক-নজরে কুরআন-এর মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণী-পেশার পাঠকরা যেন কুরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটিই এই বইয়ের মূল উদ্দেশ্য। বইটি গবেষকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনই সাধারণ পাঠকের জন্যও কুরআনকে একেবারে আপন করে তুলবে। কারণ, কুরআনের জ্ঞান বিশ্লেষণধর্মী হলেও এর আবেদন সর্বজনীন। এ বইয়ের মাধ্যমে কুরআনের আয়াত ও সূরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তা-ই নয়, এক-নজরে কুরআন বইটি কুরআনের প্রতি ভালোবাসাও বাড়িয়ে দেবে, ইন শা আল্লাহ। সহজ ভাষায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কুরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পালটে দেবে, ইন শা আল্লাহ।

প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ ও মুগ্ধ। পুরো টিমের দুর্দান্ত পরিশ্রমে বইটি নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে। তবে মানুষ হিসেবে যেহেতু আমরা কেউ-ই ভুলের ঊর্ধ্বে নই, তাই কোনো অসংগতি আপনাদের চোখে পড়লে, দয়া করে আমাদের জানাবেন। আমরা পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব, ইন শা আল্লাহ।

বই পরিচিতি           
বইয়ের নাম : এক নজরে কোরআন
লেখক এর নাম : ড. মিজানুর রহমান আজহারী
বইয়ের ধরন : কোরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা : ৬০৯ পৃষ্ঠা
ফাইল সাইজ : ১২৩ এমবি


অস্বীকৃতি 
আমাদের সাইটে যে PDF বইগুলো দেওয়া আছে সে গুলো আমাদের না। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তাই প্রকাশনীর কোন অভিযোগ আমাদের উপর থাকবে না। যদি কোন অভিযোগ করতে হয়, তাহলে যারা PDF বইগুলো তৈরি করেছে তাদের উপর অভিযোগ করুন।

পরামর্শ 
ডাউনলোড বাটনে ক্লিক করুন। ফাইলটি অটোমেটিক ডাউনলোড হবে। যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে VPN ইউজ করুন।ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed