বাংলার মূল Pdf
এই পৃথিবীতে সর্বপ্রথম কোনও ভূমির অর্থাৎ মাটির অস্তিত্ব ছিল না। এই মাটির পৃথিবী সৃষ্টি হইবার পূর্বে পৃথিবীতে সর্বপ্রথম ছিল প্যানথালাসা (Panthalassa) নামে আখ্যায়িত এক সর্বব্যাপী মহাসাগর। এই মহাসাগরেই গঠিত হয় পৃথিবীতে সর্বপ্রথম একটিমাত্র স্থলভাগ ।
“কন্টিনেন্টাল রিফট” তত্ত্বের প্রবক্তা উইজেনার ( Wegener)-এর মতে পৃথিবী সৃষ্টি হওয়ার আগে ছিল এক সর্বব্যাপী মহাসাগর প্যানথালাসা (Panthalassa)। এই সাগরেই গঠিত হয় মূল পৃথিবীর স্থলভাগ। এই ভূ-খণ্ড এক সময়ে বিভক্ত হয়ে বিশাল ভাসমান দ্বীপের মত দূরে গিয়ে সৃষ্টি করে বর্তমান মহাদেশ এবং দ্বীপসমূহ। ভূ-ভাগের দূরে সরে যাওয়া এখনো চলছে। তবে সে গতি অত্যন্ত শ্লথ, কয়েক সেন্টিমিটার মাত্র ।
বিগত বরফ যুগে পানির স্তর দু'শত ফুট নিচে ছিল বলে যদি ধরে নেয়া যায়, তবে দেখা যাবে হাওয়াই দ্বীপসহ আরো বেশ কিছু দ্বীপ মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত ছিল। আরো দেখা যাবে দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে স্থল যোগাযোগ ছিল আর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া আশেপাশের সমুদ্রতল দেশের একটা উল্লেখযোগ্য অংশও সমুদ্রের ওপর ছিল।
এই মহাসমুদ্রের যে অংশ এখনও সমুদ্রই রয়ে গেছে তার গভীর অংশে পর্বতমালার অস্তিত্বের কোন নিদর্শন পাওয়া যায়নি এবং মানুষের আবির্ভাবের পর কোন বিশাল ভূ-খণ্ড বা মহাদেশ এই সমুদ্রে বিলীন হয়েছে বা নিমজ্জিত হয়েছে এমন কোন প্রমাণও পাওয়া যায়নি। তবে উপকূলের অদূরে পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে এক পর্বতমালা। এই পর্বতমালারই বেশকিছু অংশ সৃষ্টি করেছে..... হাওয়াই ও অন্যান্য দ্বীপমালা।” (ডঃ রফিকুল ইসলাম, রহস্যময় অতীত, মূল-চার্লস বার্লিজের 'মিস্ট্রিস ফ্রম ফরগটন ওয়ার্লড, দৈনিক ইনকিলাব, ১৮ই মে, ১৯৯৩, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪০০ সন।)
সে যাহা হউক, উপরে উল্লেখিত প্যানথালাসা (Panthalassa) নামে আখ্যায়িত এক সর্বব্যাপী মহাসাগরে সাড়ে ২২ কোটি বছর আগে পৃথিবীতে সর্বপ্রথম প্যাঙ্গিয়া (Pangaea) নামে আখ্যায়িত এক সুবিশাল ভাসমান স্থলভাগ গঠিত হয়। সেই প্যাঙ্গিয়া (Pangaea) স্থলভাগ ২০ কোটি বছর আগে লওরেশিয়া ও গণ্ডোয়ানা নামে দুইভাগে বিভক্ত হয়। পরে লওরেশিয়া তিন ভাগে বিভক্ত হইয়া সর্বপশ্চিমে উত্তর আমেরিকা এবং পূর্বে দুইভাগ এশিয়া ও ইউরোপের অধিকাংশ ভূমি গঠন করে। ধারণা করা হয় যে, এশিয়ার অধিকাংশ ভূমি ইউরেশিয়া এবং পূর্ব এশিয়ার ভূমি দ্বারা গঠিত হয়।
আর উক্ত গণ্ডোয়ানা ভূমি তিন ভাগে বিভক্ত হইয়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও আফ্রিকা মহাদেশ গঠন করে। ভূখণ্ড বিভক্তির এই রীতি এখনও অব্যাহত রহিয়াছে বলিয়া ভূ-বিজ্ঞানীদের ধারণা। আর আফ্রিকা মহাদেশ বিভক্ত হইবার প্রমাণ মিলে আফ্রিকা মহাদেশ হইতে আরব উপদ্বীপের বিভক্তির ও বিচ্ছিন্ন হইবার বাস্তব ঘটনায়, যাহা নিম্নে উদ্ধৃত ভাষ্য হইতে অত্যন্ত স্পষ্টভাবেই প্রতীয়মান হইতে পারিবে।
"The Arabian peninsula, of which Soudi Arabian state forms by far the largest part, is thought to be a detached fragment of an even larger continental mass which included Africa. Large rifts developed because of thermal currents in the lower mantle of the earth, forming apart surface masses or plates. The Arabian plate is held to have drifted northwards impelled by the opening of the Red Sea and Gulf of Aden, and by subsequent spreading of the sea floors-a movement that may will be continning." (Page-4, The Bangladesh Illustrated Wekly, January, 28, 1979).
অর্থাৎ আবর উপদ্বীপ, যাহার সর্বাপেক্ষা বৃহৎ অংশ গঠন করিয়াছে সৌদি আরব, উহা এমনি একটি বৃহত্তর মহাদেশীয় পিণ্ডের (Plate) একটি বিচ্ছিন্ন টুকরা বলিয়া বিবেচনা করা হইয়া থাকে যাহার অন্তর্ভুক্ত ছিল আফ্রিকাও । পৃথিবীর নিম্নস্তরের আবরণে তাপ প্রবাহের কারণে বিরাট ফাটলের সৃষ্টি হইয়া পৃথিবীর উপরিভাগের ভূ-পিণ্ডসমূহকে পরস্পর বিচ্ছিন্ন করিয়াছে।
ধারণা করা হইয়া থাকে যে লোহিত সাগর ও এডেন উপসাগরের আবির্ভাবের দ্বারা তাড়িত হইয়া এবং পরবর্তীকালে সমুদ্রতলের সম্প্রসারণের ফলে যা এখনো চলিতেছে, আরবীয় পিণ্ডটি (Plate) উত্তরদিকে সরিয়া গিয়াছে। এই উদ্ধৃতির ভাষ্য হইতে সহজেই ধরিতে পারা যায় যে, আরব উপদ্বীপ ও আফ্রিকা মহাদেশ অতীতে একই ভূ-খণ্ডে অবস্থিত ছিল এবং সেই একই ভূ-খণ্ড যে একটি বৃহত্তর মহাদেশীয় পিণ্ডের (Plate) অন্তর্ভুক্ত ছিল বলিয়া যে কথা উপরের উদ্ধৃতিতে বলা হইয়াছে সেই একই বৃহত্তর মহাদেশীয় পিত্ত (Plate) যে উপরে বর্ণিত গণ্ডোয়ানা মহাদেশীয় পিণ্ডই (Plate) ছিল তাহাও ধরিতে পারা যায় এই সত্য৫ হইতে যে গণ্ডোয়ানা-ভূমি পিণ্ড (Plate) তিন ভাগে বিভক্ত হইয়া যে তিনটি মহাদেশ সৃষ্টি করিয়াছে, সেই তিনটি মহাদেশেরই একটি হইতেছে আফ্রিকা মহাদেশ, যাহা ইতঃপূর্বেই বর্ণিত হইয়াছে ।
বইটিতে যে বিস্ময়কর তথ্যগুলো পাবেন:
◉ বাংলাদেশকে খৃষ্টপূর্ব হাজার বছর আগেই আরবরা (মিশর, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন) উপনিবেশ বানিয়েছিলো। বাংলাদেশের অধিবাসীদের পূর্বপুরুষ হলো আরবরা।
◉ বাংলাদেশের ভূমি ও পৃথিবীর সূচনাকালে আরব সংলগ্ন ছিলো।
◉ বাংলা, বঙ্গ, সোনারগাঁও, আসাম শব্দগুলোর আরবী থেকে রূপান্তরিত হয়ে এসেছে।
◉ ইংরেজদের দখলদারিত্বের পূর্বে বাংলায় অঢেল সোনা রূপার মজুদ ছিলো! এমনকি এখানকার সাধারণ অধিবাসীরা তাদের তরবারী, ছুরির হাতল, নিত্যবাবহার্য জিনিসপত্রে সোনার প্রলেপ ব্যবহার করতো।
◉ বাংলাদেশের প্রচলিত প্রায় অধিকাংশ বইতে ইংরেজদের লিখিত বিকৃত ইতিহাস আশ্রয় পেয়েছে!
◉ রেফারেন্স সহ এমন আরো অনেক অজানা তথ্য আছে উক্ত বইতে।
বাংলার মূল বইয়ের Pdf ডাওনলোড লিংক -
বিভিন্ন বইয়ের pdf ডাওনলোড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে join হন।
ধন্যবাদ
Tags:
পিডিএফ

ফ্যান্টাস্টিক
ReplyDelete