জাহান্নামের সর্বনিম্ন শাস্তি জান্নাতের সর্বনিম্ন শান্তি


নরকের সর্বনিম্ন শাস্তি—স্বর্গের সর্বনিম্ন শান্তি

জাহান্নামের সর্বনিম্ন শাস্তি
নরকে প্রবেশকারী প্রত্যেককে তার কর্মফল অনুযায়ী শাস্তি দেওয়া হবে ৷ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম ও অবিচার করা হবে না ৷ যে যতটুকু প্রাপ্য, সে ততটুকুই শাস্তি পাবে, এক সূতা পরিমানও কমবেশি করা হবে না ৷ যদি বলা হয় নরকের সর্বোচ্চ শাস্তি কি? উত্তর হচ্ছে— সর্বোচ্চ শাস্তির সীমারেখা নেই, প্রতিনিয়তই শাস্তির ধরন ও পদ্ধতি আপডেট হবে, মনে হবে এটাই সর্বোচ্চ শাস্তি! কিন্তু না, পরক্ষণেই পূর্বের চেয়েও কঠিন ও ভয়ংকর শাস্তি নিয়ে আসা হবে ৷

একসময় নরকের অস্থায়ী অপরাধীরা শাস্তি ভোগের পর আল্লাহর বিশেষ কৃপায় নাজাত পেয়ে পাবে ৷ কিন্তু আটকে যাবে দুনিয়ার জীবনে রবকে অস্বীকারকারীরা ৷ তারাই হবে এই নরকের চিরস্থায়ী অধিবাসি, অসীম ও অনন্তকালের পথে চির-দূর্ভাগা হতভাগ্য যাত্রী! এটা সেই নরক! যেই নরকের সর্বনিম্ন শাস্তি হবে— 
إِنَّ أَدْنَى أَهْلِ النَّارِ عَذَابًا يَنْتَعِلُ بِنَعْلَيْنِ مِنْ نَارٍ يَغْلِي دِمَاغُهُ مِنْ حَرَارَةِ نَعْلَيْهِ ‏.‏
জাহান্নামের সবচেয়ে কম ‘আযাব সে ব্যক্তির হবে, যাকে আগুনের দু’টি জুতা পরানো হবে, ফলে এ দু’টির উত্তাপের কারণে তার মগজ উথলাতে থাকবে ৷ (সহিহ মুসলিম, হা/৪০২)
নরকের এই সর্বনিম্ন শাস্তি ভোগের পরও লোকটি ভাববে, তাকেই বুঝি নরকের সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্চে ৷ তাহলে ভাবুন তো নরক কি?

জান্নাতের সর্বনিম্ন শান্তি
পক্ষান্তরে স্বর্গের সর্বোচ্চ নিয়ামত হচ্ছে মহান মালিকের সাথে তাঁর বান্দার সাক্ষাতের মূহুর্তটি ৷ এরচেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে!? এরপরও স্বর্গের প্রতিটি মূহুর্তই যেন পূর্বের চেয়েও আনন্দপূর্ণ, উৎসবমূখর, বিনোদনপূর্ণ এবং আনন্দ-আহ্লাদ দিয়ে ভরপুর মনে হবে 
ফলে প্রত্যেকেই নিজেকে স্বর্গের সর্বোচ্চ নিয়ামত ভোগকারী ভাবতে থাকবে ৷ অথচ সর্বনিম্ন স্বর্গটি যাকে দেওয়া হবে, সেটাও হবে দশটি পৃথিবীতুল্য ৷ আর পত্মী হিসেবে থাকবে ডাগর চক্ষ বিশিষ্ট দু'জন জান্নাতি 'হুর' (রমণী) ৷ এমন আত্মতুষ্টি ও হাসি আনন্দের ফলে লোকটি বলে বসবে—
"مَا أُعْطِيَ أَحَدٌ مِثْلَ مَا أُعْطِيتُ ‏.‏

আমাকে যা দেয়া হয়েছে, এমন আর কাউকে দেয়া হয়নি। (সহিহ মুসলিম, হা/৩৫২) স্বর্গের সর্বনিম্ন শান্তি ভোগের পরও লোকটির অনুভূতি হচ্ছে, তাকেই বুঝি স্বর্গের সর্বোচ্চ শান্তি দেওয়া হয়েছে ৷ তাহলে ভাবুন তো স্বর্গ কি?

Post a Comment

Previous Post Next Post

Stay Informed