হাদিসের ভাষায় সর্বোত্তম সাদকা
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সহীহ হাদিস অনুযায়ী সর্বোত্তম সাদকা কি? এবং তা কখন, কোন অবস্থায় কাকে প্রদান করলে আমাদের দানটি সর্বোত্তম সাদকা হিসেবে গণ্য হবে?
এক. দারিদ্রতার ভয় ও সম্পদের প্রতি অনুরাগ থাকা সত্বেও দান করাঃ
أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ. تَأْمُلُ الْغِنَى، وَتَخْشَى الْفَقْرَ
উত্তম সাদাকা কোনটি? তিনি বললেনঃ সুস্থ এবং সম্পদের প্রতি অনুরাগ থাকা অবস্থায় দান খয়রাত করা, যখন তোমার ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে এবং তুমি দারিদ্রের আশঙ্কা কর ৷ (সহিহ বুখারী, হা/২৭৪৮)
أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: أَنْ تَصَدَّقَ، وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ، تَأْمُلُ الْعَيْشَ، وَتَخْشَى الْفَقْرَ
সর্বোত্তম সাদাকা কোনটি? তিনি বললেনঃ তুমি যখন সুস্থ থাক, মালের প্রতি তোমার প্রচন্ড লোভ থাকে, অনেক দিন বেঁচে থাকার আশা কর এবং দারিদ্র্যকে ভয় করো ৷ (আন-নাসায়ী, হা/২৫৪২, সহিহ)
দুই. জীবিত/মৃত ব্যক্তির পক্ষ থেকে উত্তম সাদাকা হচ্ছে, মানুষের জন্য সুপিয় পানির ব্যবস্থা করা
فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: سَقْيُ الْمَاءِ
কোন সাদাকা উত্তম? তিনি বললেনঃ পানি পান করানো(-র ব্যবস্থা করা)। (আন-নাসায়ী, হা/৩৬৬৪, হাসান)
তিন. অভাবগ্রস্ত ব্যক্তির কষ্টসাধ্যের দান
فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: جُهْدُ الْمُقِلِّ
সর্বোত্তম সাদাকা কোনটি? তিনি বলেন, অনটনগ্রস্ত ব্যক্তির কষ্টসাধ্যের দান। (আন-নাসায়ী, হা/২৫২৬, সহিহ)
চার. প্রয়োজন অতিরিক্ত সম্পদ থেকে দান করা
أَفْضَلُ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنًى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلٰى وَابْدَأْ بِمَنْ تَعُولُ.
উত্তম সদকা হলো যা দান করার পরও মানুষ অমুখাপেক্ষী থাকে ৷ আর উপরের হাত নীচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। যাদের ভরণ-পোষণ তোমার দায়িত্বে আছে তাদেরকে আগে দাও ৷ (সহিহ বুখারী, হা/৫৩৫৫)
وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ
প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে সাদকা করা উত্তম। যে ব্যক্তি (পাপ ও ভিক্ষা করা হতে) পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরমুখাপেক্ষিতা হতে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন। (সহিহ বুখারী, হা/১৪২৭)
পাঁচ. প্রিয় বস্তুুসমূহ থেকে দান করা উত্তম
أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ : خِدْمَةُ عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ ظِلُّ فُسْطَاطٍ أَوْ طَرُوقَةُ فَحْلٍ فِي سَبِيلِ اللَّهِ .
কোন রকমের দান-খাইরাত বেশি উত্তম? তিনি বলেনঃ আল্লাহ তা’আলার রাস্তায় সেবার উদ্দেশ্যে গোলাম দান করা, অথবা ছায়ার ব্যবস্থা করার জন্য তাঁবু দান করা, অথবা আল্লাহর রাস্তায় জাওয়ান উষ্ট্রী দান করা। (তিরমিজি, হা/১৬২৬, হাসান)
ছয়. নিকটাত্মীয় বিদ্বেষের পাত্র হলেও তাকে দান করা
إِنَّ أَفْضَلَ الصَّدَقَةِ الصَّدَقَةُ عَلَى ذِي الرَّحِمِ الْكَاشِحِ
নিশ্চয় সর্বশ্রেষ্ঠ সাদকা সেই সাদকা, যা শত্রুতা পোষণকারী নিকটাত্মীয়কে করা হয়।” (সহীহঃ আহমাদ হা/২৩৫৩০; হাকেম হা/১৪৭৫; ত্বাবারানী হা/৩৮২৬, বাইহাক্বী হা/১৩৬০৩, দারেমী হা/১৬৭৯)

এর সংক্ষিপ্ত দিক নিন্মরূপ-

আল্লাহ তাআলা আমাদেরকে বেশিবেশি দান সাদকা করার তাওফিক দিন, আমীন৷
Tags:
ইসলাম