রমজানকে স্বাগত জানাতে হবে নবীজির হিদায়াত অনুসারে

রমজানকে স্বাগত জানাতে হবে নবীজির হিদায়াত অনুসারে

রমজানকে স্বাগত জানাতে হবে নবীজির হিদায়াত অনুসারে

আমাদের দেশে এবং কিছু আরব দেশেও রমজানের পূর্বে ইসতেকবালে মাহে রমজান বা স্বাগত মাহে রমজান নামে কিছু জলসা, মাহফিল ও আলোচনা-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি একটি রুসম ও প্রথা মাত্র। সাহাবায়ে কেরামের বরকতময় ও প্রামাণ্য যুগে রমজানকে স্বাগত জানানোর এ জাতীয় কোনো আয়োজনের দৃষ্টান্ত পাওয়া যায় না।

কেউ যদি মাহে রমজানকে স্বাগত জানাতেই চায়, তাহলে প্রকৃত অর্থে ইসতেকবালে রমজান হলো রমজান আগমনের পূর্বেই রমজানের জন্য নিজেকে প্রস্তুত করা এবং ইবাদত ও আমলের জন্য নিজেকে পূর্ণ অবসর করা।

নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান আগমনের একদিন পূর্বে শাবানের শেষ দিন সাহাবায়ে কেরামের উদ্দেশে একটি খুতবা প্রদান করেছিলেন এবং উক্ত খুতবায় রমজানুল মোবারকের ফজিলত ও মর্যাদা, গুরুত্ব ও বৈশিষ্ট্য এবং রমজান মাস সঠিকভাবে অতিবাহিত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলেন। আজ ইনশাআল্লাহ! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মোবারক মাসের এক দিন পূর্বে খুতবার মধ্যে এ মাসের যে গুরুত্ব তুলে ধরেছিলেন, তা-ই আজ আপনাদের সামনে আলোচনা করব। 

হজরত সালমান ফারসি রাযি. বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের উদ্দেশে খুতবা প্রদান করেন।

খুতবায় নবীজি ইরশাদ করেন-

يا أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ، شَهْرُ مُبَارَكٌ، شَهْرٌ فِيهِ لَيْلَةً خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ

উপস্থিত লোকসকল, তোমাদের ওপর ছায়া বিস্তার করতে যাচ্ছে মর্যাদাসম্পন্ন একটি মাস, অত্যন্ত বরকতময় একটি মাস। এ মাসে এমন একটি রাত আছে, যা হাজার মাস হতেও উত্তম।

جَعَلَ اللهُ صِيَامَه فَرِيضَةً، وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا

আল্লাহ তাআলা এ রমজান মাসের দিনে রোজা রাখা ফরজ করেছেন এবং রাতে দণ্ডায়মান হয়ে নামাজ পড়া নফল (অর্থাৎ ফরজের স্তরের আবশ্যকীয় নয়) করেছেন।

مَنْ تَقَرَّبَ فِيْهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْرِ كَانَ كَمَنْ أَدَى فَرِيضَةً فِيْمَا سِوَاهُ

যে ব্যক্তি এ মাসে কোনো সৎ-কর্ম করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সচেষ্ট হবে, সাওয়াব অর্জনের ক্ষেত্রে সে ওই ব্যক্তির ন্যায় হবে, যে রমজান ছাড়া অন্য মাসে কোনো ফরজ আদায় করেছে।

অর্থাৎ রমজান মাসে নফল পর্যায়ের কোনো নেক আমল করলে বিনিময়ে আল্লাহ তাআলা অন্যান্য মাসের ফরজ আমলের সমপর্যায়ের সাওয়াব দান করবেন।

ফরজ ইবাদতের সাওয়াব নফলের ইবাদতের তুলনায় বেশি হয়ে থাকে। যেমন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সাওয়াব অন্য যেকোনো নফল নামাজের চেয়ে বেশি। কিন্তু নবীজি ইরশাদ করলেন যে, কোনো ব্যক্তি রমজান মাসে যদি নফল কোনো ইবাদতও করে, তাহলে এ নফলের পরিবর্তেই আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সাওয়াব দান করবেন, যা তিনি অন্য মাসে ফরজের পরিবর্তে দান করে থাকেন। 

রমজানকে স্বাগত জানাতে হবে নবীজির হিদায়াত অনুসারে

وَمَنْ أَدَى فَرِيضَةً فِيْهِ كَانَ كَمَنْ أَدَى سَبْعِينَ فَرِيضَةً فِيْمَا سِوَاهُ

আর যে ব্যক্তি রমজান মাসে কোনো ফরজ ইবাদত আদায় করবে, অর্থাৎ ফরজ নামাজ পড়বে কিংবা ফরজ রোজা রাখবে অথবা ফরজ জাকাত আদায় করবে; আল্লাহ তাআলা তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সাওয়াব দান করবেন, যে রমজান ছাড়া অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করেছে।

আরও পড়ুনঃ 

কোরআন হাদিসের আলোকে স্বচ্চরিত্র

২০ রাকাত তারাবি আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম

অর্থাৎ এক রাকাত ফরজ নামাজ আদায় করলে সত্তর রাকাত ফরজ আদায়ের সাওয়াব! ফজরের দুই রাকাত ফরজ আদায় করলে একশ চল্লিশ রাকাত ফরজ আদায়ের সাওয়াব! জোহরের চার রাকাত ফরজ আদায় করলে দুইশ আশি রাকাত ফরজ আদায়ের সাওয়াব!

 আল্লাহুম্মা বাল্লিগনা রমাযান | পৃষ্ঠা-৪৭

Post a Comment

Previous Post Next Post

Stay Informed